যান্ত্রিক ত্রুটিতে বন্ধ মেট্রোরেল, গরমে যাত্রীদের দুর্ভোগ

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল চলাচল প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা নাগাদ এ ত্রুটির ঘটনা ঘটে।

মেট্রোরেলের পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, শনিবার সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু সাড়ে ৫টার দিকে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরে সংশ্লিষ্টরা খোঁজ নিয়ে দেখেন, ওভারহেড ক্যাটেনারিতে যে বিদ্যুৎ সরবরাহ হয় সেখানে ত্রুটি দেখা দিয়েছে। প্রায় ৪৫ মিনিট পর এই ত্রুটির সমাধান হয়।

তবে এ সময়ে ট্রেনে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেন অনেকে।

এর মধ্যে মেট্রোরেল যাত্রীদের ফেসবুক প্ল্যাটফর্ম ‘মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটি-ঢাকা’ নামে একটি পেজে লেখেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় আধাঘণ্টা যাবত মেট্রো বন্ধ রয়েছে। ত্রুটিটা কী, কেউ জানেন?’

মেট্রোরেলের পেছনের অংশের ছোট একটি জানালা খুলে বাইরে নিশ্বাস নিচ্ছেন এক যাত্রী, এমন একটি ছবি ওই পেজে শেয়ার দিয়ে এ এম এ মাহিন লেখেন, ‘গরমে অবস্থা খারাপ ভাইয়ের।’

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১