মা হচ্ছেন কিয়ারা, কোটি টাকার উপহার দিলেন সিদ্ধার্থ

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ের দুই বছর পেরোতেই সুখবর দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তিনি মা হতে যাচ্ছেন। এরইমধ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুশি করতে দামী উপহার দিলেন সিদ্ধার্থ।

গত ২৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ারা ও সিদ্ধার্থ উভয়েই একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তারা। ছবিতে দুজনের চার হাতে ধরে রাখা ছিল অনাগত শিশুর এক জোড়া পায়ের মোজা।

ভারতীয় গণমাধ্যমের খবর, হবু মা কিয়ারাকে একটি লাক্সারি গাড়ি উপহার দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। আর সেই গাড়ি হল টয়োটা ভেলফায়ার। বলিউডের অনেক তারকারাই এই গাড়ি ব্যবহার করেন। তাদের মধ্যে রয়েছেন অজয় দেবগন, অনিল কাপুর, ঐশ্বরিয়া রায়, কৃতি শ্যানন, অক্ষয় কুমার ও আমির খান। জানা গেছে, এই গাড়ির দাম ১.১২ কোটি রুপি।

মা-বাবা হওয়ার সুখবর দিয়ে ক্যাপশনে সিদ্ধার্থ ও কিয়ারা লেখেন, ‘জীবনের সবচেয়ে দামি উপহার আসছে।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দাম্পত্যের দুই বছর পেরোতেই নতুন অতিথি আসছে তাদের সংসারে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!