ট্রাম্পের প্রশ্ন, কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?

ফের মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিষয়ে আক্রমণাত্মক মন্তব্য করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলনে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন, কমলা আগে নিজের কৃষ্ণাঙ্গ পরিচয় সামনে আনতেন না। কিন্তু হঠাৎ করেই তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। এরই মধ্যেই দুজনেই জোর প্রচারণা শুরু করে দিয়েছেন।

বুধবারের ওই সম্মেলনে ট্রাম্প বলেন, কমলা হ্যারিস সব সময় নিজেকে ভারতীয় বলেই দাবি করতেন। তিনি শুধু ভারতীয় ঐতিহ্যকেই সামনে তুলে ধরেছেন। তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দেওয়ার আগপর্যন্ত আমি জানতামই না যে তিনি কৃষ্ণাঙ্গ। এখন তিনি কৃষ্ণাঙ্গ হয়ে গেলেন এবং এই পরিচয়ে পরিচিত হতে চাচ্ছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যখন এসব কথা বলছিলেন তখন ওই সম্মেলনে প্রায় এক হাজার দর্শক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অনেকেই বিদ্রুপাত্নক অঙ্গভঙ্গি প্রকাশ করছিলেন।

ট্রাম্প কমলাকে ইঙ্গিত করে বলেন, আমি আসলে জানি না, তিনি কি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ? তবে আপনারা জানেন যে, আমি এই দুই পরিচয়কেই শ্রদ্ধা করে থাকি। কিন্তু তিনি (কমলা) নিশ্চিতভাবে সেটা করেন না। কারণ তিনি শুরু থেকেই ভারতীয় ছিলেন। হঠাৎ করেই তিনি সুর পাল্টে একজন কৃষ্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছেন।

তবে কমলা হ্যারিস ভারতীয় ও জ্যামাইকান দুই ঐতিহ্যই বহন করেন। দীর্ঘ সময় ধরেই তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ ও এশীয় বলে পরিচয় দিয়ে আসছেন। এমনকি কমলাই প্রথম কৃষ্ণাঙ্গ ও এশীয় আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

এবারই প্রথম নয়। এর আগেও কমলাকে ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ করেছেন ট্রাম্প। তাকে ইহুদিবিদ্বেষী বলেও উল্লেখ করেছেন। অথচ কমলা হ্যারিসের স্বামী ডগলাস ক্রেগ এমহফ একজন ইহুদি। ২০১৪ সালে বিয়ে করেন তারা। ২০২১ সালে কমলা ভাইস প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সেকেন্ড জেন্টলম্যান হন ডগলাস। দেশটির ইতিহাসে প্রথমবার কোনো প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের ইহুদি জীবনসঙ্গী হওয়ার রেকর্ডও তার।

  • Related Posts

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী,…

    Continue reading
    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে বোমা হামলা চালানোর কথা স্বীকার করে নিজের দম্ভ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি নিজ দেশের ভেতরে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, গাজায় পাঠানো তহবিল ত্রাণ…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি