নাইট ক্লাবে অভিযান, মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৩২

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কোতা দামানসারার একটি নাইট ক্লাবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৩ বাংলাদেশিসহ ৩২ অভিবাসীকে আটক করেছে দেশটির সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন সেলাঙ্গর অভিবাসন দফতরের পরিচালক খাইরুল আমিনুস কামারউদ্দিন।

তিনি জানান, অভিযানে প্রথমে ৪৪ জনকে জিজ্ঞাসাবাদ শেষে পরে ৩২ জনকে আটক করা হয়। অভিযান চলাকালীন সময় ওই ৩ বাংলাদেশি পালানোর চেষ্টা করলেও অভিভাসন পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।

আটকদের মধ্যে ২৮ জন থাই নারী, একজন লাওসের নারী ও তিনজন বাংলাদেশি পুরুষ রয়েছেন। যাদের সবার বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

কামারুদ্দিন আরও জানান, আটক সবাইকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং একই আইনের ধারা ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর বিধি ৩৯(বি) ধারায় তদন্ত করা হচ্ছে।

বর্তমানে তাদের সবাইকে দেশটির সেমেন্যিহ ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তে সহায়তার জন্য ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প