ছাএদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

হাবিবুর রহমান মুন্না।।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদল।

সোমবার(২১এপ্রিল) সকাল ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে “পারভেজ হত্যার বিচার চাই”, “সন্ত্রাসীদের গ্রেপ্তার করো”, “আমরা ন্যায়ের পক্ষে”আমার ভাই মরলো কেন,প্রশাসন জবাব চাই,আমার ভাই কবরে,খুনি কেন বাহিরে—এই স্লোগানগুলোতে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলেন। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেও বক্তৃতায় ক্ষোভ আর বেদনার মিশ্র প্রতিফলন ছিল স্পষ্ট।

কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আমির ফারুক বলেন,“পারভেজ ছিলো একজন প্রতিশ্রুতিশীল নেতা, মেধাবী শিক্ষার্থী। তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হোসেন বলেন,“ছাত্র রাজনীতিতে ভিন্নমত থাকতেই পারে, কিন্তু এভাবে হত্যাকাণ্ড আমাদের অস্তিত্বের উপর আঘাত। আমরা এর বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।”

এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজ ছাএদলের যুগ্ম আহ্বায়ক,শাহাদাত হোসেন, রিয়াদ হোসেন,সদস্য রিমন,বাহার, সবুজ, ইব্রাহিম প্রমুখ।

মানববন্ধন শেষে এক প্রতিবাদ মিছিল বের করা হয়, যা কলেজ প্রাঙ্গণ ঘুরে মূল ফটকে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য,গত শনিবার(১৯ এপ্রিল) এ রাতে ঢাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন জাহিদুল ইসলাম পারভেজ। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত ক্ষোভ ও শোক ছড়িয়ে পড়ে।

ছাত্রদল নেতারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—রাজনৈতিক অঙ্গনে এমন জল্পনা এখন জোরালো। সরকার ও ক্ষমতাসীন বিএনপির সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে।…

    Continue reading
    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও সরকারের দুর্নীতির অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থী ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে সংলাপে বসতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে মোদী সরকার। জানা গেছে, বৃহস্পতিবার…

    Continue reading

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প