কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

হাবিবুর রহমান মুন্না।।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথচারী রোকেয়া আক্তার (২৭) বাসচাপায় প্রাণ হারিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ডমুরিয়া চানপুর গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার স্ত্রী। পরিবারসূত্রে জানা গেছে, তিনি সকালে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। সেই সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে কোন ফুটওভার ব্রিজ না থাকায় অনেক পথচারী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। রোকেয়া আক্তারও রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির তিশা পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রোকেয়া আক্তার মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর তিশা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে ফুটওভার ব্রিজের অভাব এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। রোকেয়া আক্তারের মৃত্যু সেই চিত্রকেই আবারও সামনে এনেছে।

এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই এ দুর্ঘটনার প্রতিবাদ জানিয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন।

  • Related Posts

    দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার নয়াদিল্লির লোক…

    Continue reading
    মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা

    ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষের পর মঙ্গলবারও (২১ জুলাই) শত শত আন্দোলনকারী যন্তর…

    Continue reading

    দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা

    মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা

    এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি

    এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি

    শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

    মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

    বিক্ষোভে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে সংঘর্ষের পরও রাজপথ ছাড়বে না ককরোচ পার্টি

    বিক্ষোভে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে সংঘর্ষের পরও রাজপথ ছাড়বে না ককরোচ পার্টি

    দিল্লিতে বিক্ষোভের আঁচ কলকাতায়, রাজপথে শিক্ষার্থীরা

    দিল্লিতে বিক্ষোভের আঁচ কলকাতায়, রাজপথে শিক্ষার্থীরা

    জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী?

    আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী?

    রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

    রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট