চমক নিয়ে ফিরছেন ফাহাদ ফাসিল

‘পুষ্পা ২’-এর ব্যাপক সাফল্যের পর অনেকটা বিশ্রামেই ছিলেন তিনি। সেই বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা ফাহাদ ফাসিল। তার নতুন মালায়ালম ছবি ‘ওডুম কুঠিরা চাডুম কুঠিরা’। ছবিটিতে তার প্রথম লুক প্রকাশিত হয়েছে সম্প্রতি। সেটি নজর কেড়েছে তারকার ভক্তদের।

ছবির প্রধান অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন ও ছবির টিম সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করেন। ক্যাপশনে লেখা ছিল, ‘তাদের প্রেম কাহিনী ছিল নিখুঁত… বিয়ে পর্যন্ত।’ ছবির পাশাপাশি ক্যাপশনও বেশ ভাবনার খোরাক যুগিয়েছে নেটিজেনদের।

ছবিটি পরিচালনা করছেন অলথাফ সেলিম। তিনি মূলত একজন অভিনেতা হিসেবে পরিচিত। পরিচালনায় এসেছেন নতুন। এটি তার পরিচালিত দ্বিতীয় ছবি। তার প্রথম ছবি ‘এনজান্দুকালের নাত্তিলে ওরিডাভেলা’-তে অভিনয় করেছিলেন নিভিন পলি ও ঐশ্বর্য লক্ষ্মী। দর্শকমহলে প্রশংসিত হয়েছিল ছবিটি। এটি আইএমবিডিতে রেটিং পেয়েছে ৭.১।

এবার তিনি ফিরছেন কমেডি ঘরানার গল্প নিয়ে। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, হালকা মেজাজের কমেডি ছবিটির কাজ শুরু হয়েছিল গত বছরের এপ্রিলে। কোনও বড় সমস্যা ছাড়াই শুটিং শেষ হয়েছে। এখনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে চলতি বছরেই এই ছবি দিয়ে পর্দায় ফিরবেন সবার প্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল।

ফাহাদ ও কল্যাণী ছাড়াও ছবিতে দেখা যাবে ধ্যান শ্রীনিবাসন, বিনয় ফোর্ট, রেভতী পিল্লাই, লাল, বাবু অ্যান্টনি, অমিত মোহন রাজেশ্বরী, রাফি এবং রেনজি পানিক্কারদের মতো শিল্পীদের। ছবির সঙ্গীত পরিচালনা করছেন জাস্টিন ভার্ঘিজ।

ছবির পোস্টার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন চরিত্রে ফাহাদ ফাসিলের পর্দায় ফিরে আসার জন্য।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১