ভিকি-রাশমিকার সুপারহিট সিনেমার চরম বিপর্যয়

বক্স অফিসে চমৎকার সাফল্যের পরও ভিকি কৌশল ও রাশমিকা মান্দার জুটির প্রথম সিনেমা ‘ছাভা’ ওটিটি প্ল্যাটফর্মে চরম বিপর্যয়ে পড়েছে। ঐতিহাসিক গল্পের ছবিটি নেটফ্লিক্সে মুক্তির পর দর্শক টানতে ব্যর্থ হয়েছে। ১১ এপ্রিল মুক্তির পর এটি নেটফ্লিক্সে ২০২৫ সালে কোনো হিন্দি ছবি হিসেবে সবচেয়ে খারাপ অভিষেকের তালিকায় তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে!

‘ছাভা’ শুধুমাত্র ভারতের নেটফ্লিক্সে টপ ১০-এ নম্বর ১-এ ট্রেন্ড করছে। ভারত ছাড়াও এটি মরিশাস, নাইজেরিয়া, বাংলাদেশ, বাহরাইন, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার ও ইউএই-এর মতো কিছু দেশে টপ ১০-এ জায়গা পেয়েছে। তবে কোনো তালিকাতেই শীর্ষে জায়গা পায়নি প্রেক্ষাগৃহে সুপারহিট হওয়া সিনেমাটি।

নেটফ্লিক্সের ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত প্রকাশিত অফিসিয়াল তথ্য অনুযায়ী, ‘ছাভা’ তার প্রথম সপ্তাহে পেয়েছে ২.২ মিলিয়ন ভিউয়ার। ওয়াচটাইম পেয়েছে ৫.৯ মিলিয়ন ঘণ্টা। এটি নন-ইংলিশ গ্লোবাল সেরা ১০ তালিকায় ৪র্থ অবস্থানে রয়েছে। যেখানে ‘দ্য ডেড কুয়েস্ট’ আছে প্রথম স্থানে।

এ বছরের মধ্যে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবিগুলোর মধ্যে ‘ছাভা’র অবস্থান নিচের দিকে। তার নিচে আছে শুধু ‘আজাদ’ (১.১ মিলিয়ন) ও ‘ইমারজেন্সি’ (১.৪ মিলিয়ন)। অন্যদিকে শাহিদ কাপুরের ‘দেবা’ পেয়েছে ২.৮ মিলিয়ন, ‘নাদানিয়াঁ’ পেয়েছে ৩.৯ মিলিয়ন এবং ‘ধুম ধাম’ শীর্ষে রয়েছে ৪.১ মিলিয়ন ভিউয়ারশিপ নিয়ে।

দাবি করা হচ্ছে, ওটিটিতে ছবিটির এই হতাশাজনক পারফরম্যান্সের অন্যতম কারণ হতে পারে থিয়েটারের ব্যাপক সাফল্য। যার ফলে অনেক দর্শক হয়তো ওটিটিতে আর দেখেননি।

  • Related Posts

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    মাঠের লড়াই শুরুর আগে ফরাসিদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। কথা রেখেছেন স্প্যানিশ তরুণ।কিলিয়ান এমবাপ্পের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিয়ে দীর্ঘ ১৬ বছর…

    Continue reading
    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স কোনো “স্বাধীনতা দিবস” পালন করে না, বরং এর পরিবর্তে প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে। প্যারিস, ফ্রান্স উইসম গ্রেন্ডির পাঠানো সংবাদে…

    Continue reading

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প