ফুটবলই ছেড়ে দিতে চেয়েছিলেন নেইমার!

হাঁটুর ইনজুরিরর কারণে গত মৌসুমের প্রায় পুরোটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিলো নেইমারকে। গত বছর অক্টোবরে ইনজুরিতে পড়েন তিনি। এরপর আট মাসেরও বেশি সময় ভুগতে হয়েছে তাকে। এমনকি ব্রাজিলের হয়ে সর্বশেষ কোপা আমেরিকাও খেলতে পারেননি।

এমন পরিস্থিতিতে পুরোপুরিভাবে ফুটবল খেলাটিকেই ছেড়ে দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন সৌদি ক্লাব আল হিলালের এই তারকা ফুটবলার।

৩২ বছর বয়সী এই তারকা ইনজুরি থেকে নিজের সেরে ওঠার পুরো প্রক্রিয়া নিয়ে অভিজ্ঞতা লিখে জানান সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে। একই সঙ্গে নিজের ধৈয্যের কথাও জানান সেখানে।

নেইমার লিখেছেন, ‘ইনজুরিতে পড়ার পর অনেকগুলো দিন গেছে আমার খুবই কঠিন। এমনও অনেকদিন গেছে, যখন মনে হয়েছে ফুটবল খেলাটাকে আমি ছেড়ে দিই। কারণ, এত কঠিন অবস্থার মধ্যে এগিয়ে যাওয়া সত্যিই অসম্ভব।’

এই কঠিন মানসিকতা থেকে উত্তরণ ঘটানো সম্ভব হয়েছে? নেইমার সেটাও জানিয়েছেন, ‘তবে, আমার কাছে একজন যোদ্ধা ছিলেন। যিনি আমি যা চাই তা না পাওয়া পর্যন্ত থামতে দিলেন না। তিনি হলেন আমার সৃষ্টিকর্তা। তিনিই আমার শক্তি আমার সুরক্ষিত দুর্গ। আমরা আগামী দিনেও একই সঙ্গে লড়াই করে যাবো।’

গত বছর আগস্টে পিএসজি থেকে এসে আল হিলালের সঙ্গে ২ বছরের চুক্তি করেন নেইমার। এরপর সৌদি ক্লাবটির জার্সি গায়ে মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পান। এরপরই আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে গিয়ে দীর্ঘ সময়ের জন্য ইনজুরিতে পড়ে যান তিনি।

আল হিলালের কোচ হোর্হে হেসুস সম্প্রতি বলেছেন, ‘আমি আশাবাদী, আগামী সেপ্টেম্বর থেকেই নেইমারকে আমরা আমাদের মাঝে পাবো।’

  • Related Posts

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ওসাসুনা ও গেটাফের কাছে টানা দুটি ম্যাচ হেরে স্প্যানিশ লা লিগায় শিরোপা দৌড় থেকে অনেক দূরে ছিটকে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর বিপক্ষে এসেও পয়েন্ট হারাতে বসেছিল প্রায়। তবে এই…

    Continue reading
    প্রথমবার হোয়াইট হাউজে মেসি, ট্রাম্পকে দিলেন উপহার

    যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) প্রথমবারের মতো শিরোপা জয়ের উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার হোয়াইট হাউজে সংবর্ধনায় অংশ নিয়েছে ইন্টার মিয়ামি দল। অনুষ্ঠানে দলের অধিনায়ক লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি