বজ্রবৃষ্টির আশঙ্কা, কখন-কোথায় হবে জানালেন আবহাওয়াবিদ

দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ঝরেছে স্বস্তির বৃষ্টি। সঙ্গে কখনো তাল মেলাচ্ছে বজ্রপাত। তবে এই অবস্থার মধ্যেই দেশের কয়েকটি জেলায় প্রাণঘাতী বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক।

পোস্টে মোস্তফা কামাল পলাশ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। এ পূর্বাভাস লেখার সময় ব্যাপক বজ্রপাত চলছে রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা ছাড়াও ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার ওপরে। এছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে হালকা পরিমাণে বজ্রপাত চলছে।

বেলা বাড়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি রংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে দক্ষিণ দিকের রাজশাহী ও ঢাকা বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ পলাশ। এর ফলে সকাল সাড়ে ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ব্যাপক প্রাণঘাতী বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।

পোস্টে তিনি লেখেন, গত ৩ দিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বজ্রপাতের আঘাতের কারণে একাধিক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কৃষক ও কৃষি শ্রমিক ভাইদের অনুরোধ করব বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে মাঠে কাজ করা থেকে বিরত থাকার জন্য। এই সময় খোলা মাঠে কৃষিকাজ করলে বজ্রপাতের কারণে মৃত্যুর প্রবল ঝুঁকি থাকবে।

এছাড়াও পোস্টের শেষদিকে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক এই গবেষক আরও লিখেছেন, বৃষ্টি খুবই ধীর গতিতে অগ্রসর হচ্ছে। ফলে বৃষ্টি রাজশাহী ও ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোতে পৌছাতে দুপুর ১২টা পর্যন্ত লেগে যেতে পারে। এই বৃষ্টি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

  • Related Posts

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    মাঠের লড়াই শুরুর আগে ফরাসিদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। কথা রেখেছেন স্প্যানিশ তরুণ।কিলিয়ান এমবাপ্পের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিয়ে দীর্ঘ ১৬ বছর…

    Continue reading
    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স কোনো “স্বাধীনতা দিবস” পালন করে না, বরং এর পরিবর্তে প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে। প্যারিস, ফ্রান্স উইসম গ্রেন্ডির পাঠানো সংবাদে…

    Continue reading

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প