গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

গাজীপুরের ঢাকা-বাইপাস সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন যোগীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চন্ডিপুর এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান বাবু (৪০) ও একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে ওবাইদুল হক (৪৭)।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলযোগে ওই দুজন ভোগড়া বাইপাস থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। তারা যোগীতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত পাল জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্রী

    যারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে…

    Continue reading
    রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা প্রধান নির্বাচন কমিশনার…

    Continue reading

    রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্রী

    রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্রী

    রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

    কিমের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ‘চমৎকার সম্পর্কের’ দাবি ট্রাম্পের

    কিমের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ‘চমৎকার সম্পর্কের’ দাবি ট্রাম্পের

    মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাহুলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি ঝাড়খণ্ড আন্দোলন

    মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাহুলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি ঝাড়খণ্ড আন্দোলন

    ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

    ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫১, ঘরছাড়া ৫ হাজার

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ