সাভারে চলন্ত বাসে ফের ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে আবারও চলন্ত বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রধারীরা যাত্রীদের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসটির চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া নামক স্থানে ইতিহাস পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- বাসের চালক রজব আলী (৩০) ও হেলপার এমদাদুল হক (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ইতিহাস পরিবহনের বাসটি বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের কর্ণপাড়া ব্রিজের সামনে এলে বাসে যাত্রীবেশে থাকা ডাকাতদলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। এসময় যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ আরও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে ডাকাত সদস্যরা রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যায়।

বাসটির যাত্রী সুমন সরকার জাগো নিউজকে জানান, চন্দ্রা থেকে বাসে উঠি। সাভারে পৌঁছালে ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি ছুরি হাতে যাত্রীদের জিম্মি করে। আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। অন্য যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে ডাকাত সদস্যরা।

বাসটির চালক রজব আলী বলেন, বাসে কয়েকজন ডাকাত সদস্য অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেয়। পরে যাত্রীরা গাড়িটিতে ভাঙচুর চালান। আমি ও বাসের সহকারী এমদাদুল সড়কের পাশে লুকিয়ে থাকি।

জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জাগো নিউজকে বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। এ নিয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করছি, দ্রুত জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

গত ২৪ মার্চ রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের একই এলাকায় চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। পরে জড়িত সন্দেহে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসের চালক ও তার হেলপারকে পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা।

এর আগে গত ২ মার্চ সাভারের ব্যাংক টাউন এলাকার সেতু থেকে একটু সামনে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় অন্তত ২০ থেকে ২৫ যাত্রীর মোবাইল ফোন ও মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ডাকাতরা।

এরও আগে গত ১৪ ফেব্রুয়ারি ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সে সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত তিনজন আহত হন।

  • Related Posts

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার দেশটির উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা…

    Continue reading
    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    হাঙ্গেরির পূর্বাঞ্চলে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। পুলিশ জানায়, স্থানীয় সময়…

    Continue reading

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু