নিউইয়র্কে বাংলাদেশ হেরিটেজ ডে অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামসের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো ‘বাংলাদেশ হেরিটেজ ডে’। ইস্ট রিভারের পাড়ে মেয়রের সরকারি আবাসিক বাসভবন গ্রেসি ম্যানসনে বৃহস্পতিবার এ অনুষ্ঠান হয়। মেয়রের আমন্ত্রণে বাংলাদেশি কমিউনিটির চার শতাধিক মানুষ এতে অংশ নেন।

বাংলাদেশ হেরিটেজ ডে উপলক্ষে মেয়রের বাসভবনটি সাজানো হয়েছিল বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতির আদলে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে প্রবাসী বাংলাদেশি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি প্রবাসী খ্যাতিমান বেশ কয়েকজনকে অ্যাওয়ার্ড প্রদান করেন মেয়র।

অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানার সম্পাদক এম এম শাহিন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট নুরুল আজিম।

মেয়র এরিক এডামস নিজের সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশি আমেরিকানদের প্রসংশা করেন। পশাপাশি বাংলাদেশি মানুষের অবদান নিউইয়র্ক সিটিকে সমৃদ্ধ করছে বলে জানান তিনি।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একজন বাস্তববাদী, সংগ্রামী ও প্রগতিশীল নেতা। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সঙ্গে তার রয়েছে আন্তরিক ও গভীর সম্পর্ক। তিনি বারবার এ কমিউনিটিকে সম্মান ও স্বীকৃতি দিয়ে চলেছেন। তৃতীয় বারের মতো তার সরকারি বাসভবনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপিত হলো।

বাংলাদেশ হেরিটেজ ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিনিউটির শাহ নেওয়াজ, আতাউর রহমান সেলিম, কনসাল জেনারেল নাজমুল হুদা, মোহাম্মদ আলী, গিয়াস আহমেদ, নুরুল আজিম, ময়নুল হক চৌধুরী হেলাল, রোকন হাকিম, ফখরুল ইসলাম দেলোয়ার, কাজি আযম, কামরুজ্জামান কামরুল, কামরুল ইসলাম সনি, আব্দুর রশীদ বাবু, বক্সার সেলিম, আহসান হাবিব, নুরে আলম জিকু, জামিল আনসারী, সৈয়দ রাব্বি, আকতার বাবুল, শাহ জে চৌধুরী, শামীম আহমেদ ও নওশাদ হোসেন।

  • Related Posts

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার দেশটির উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা…

    Continue reading
    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    হাঙ্গেরির পূর্বাঞ্চলে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। পুলিশ জানায়, স্থানীয় সময়…

    Continue reading

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    হাঙ্গেরিতে বাস উল্টে নিহত ১২

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    ‘তেরা মেরা রিশতা ২.০’ নিয়ে ফিরলেন মুস্তফা জাহিদ

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আর কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী নকীব খানের লাইভ পরিবেশনায় মাতবে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু