সৌদি আরবে জাসাস সেন্ট্রাল কমিটির ঈদ পুনর্মিলনী

সৌদি আরবে হয়ে গেল জাসাস সেন্ট্রাল কমিটির ঈদ পুনর্মিলনী। অনুষ্ঠানে সদস্য সচিব জাকির হোসেন রোকনকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, ‘স্বনির্ভর দেশ গঠন এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে তারেক রহমানের বিকল্প নেই।’ 

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’

সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব জাসাস সেন্ট্রাল কমিটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী এবং অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জাসাস-এর সদস্য সচিব গোলাম মোস্তাফা ও শেখ ইসমাইল।

এছাড়া, অনুষ্ঠানে জাসাস সেন্ট্রাল কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকনকে সংবর্ধনা দেয়া হয়।

তিনি তার বক্তব্যে বলেন, ‘জাসাস শুধুমাত্র একটি গান-বাজনার সংগঠন নয়, এটি একটি সামাজিক সংস্কৃতির মেলবন্ধন এবং সেবামূলক সংগঠন। যার মূল লক্ষ্য সমাজে অপসংস্কৃতি দূর করে সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন করা।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সি আই ফি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈন চৌধুরী, প্রকৌশলী নুরল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটির শুরুতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অতিথিদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়।

এছাড়া, অনুষ্ঠানে সৌদি আরবের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশিরা এবং জাসাসের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স