মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮৫ জনে পৌঁছেছে। কারণ ভয়াবহ এই ভূমিকম্পে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে সাগাইং শহরে প্রতি তিনটি বাড়ির মধ্যে একটি ধ্বংস হয়ে গেছে। দেশটির চলমান গৃহযুদ্ধ উদ্ধার কার্যক্রম ব্যাহত করছে।

জাতিসংঘের তথ্যানুসারে, ভূমিকম্পের আগেই দুই কোটি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল। অপরদিকে দুর্যোগে নতুন করে ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সংবাদ মাধ্যম এএফপিকে সন্ন্যাসিনী আয়ে থিকার বলেন, পথচারীরা আমাদের জন্য পানি ও খাবার সরবারাহ করছেন। আমরা সম্পূর্ণভাবে তাদের দয়ার ওপর নির্ভরশীল।

ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সামরিক জান্তা ও প্রতিরোধ গোষ্ঠীগুলো ২২ এপ্রিল পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে,যার মূল উদ্দেশ্য মানবিক সহায়তা স্বতস্ফুর্তভাবে পরিচালনা করা।

দুর্গম এলাকাগুলোতে টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • Related Posts

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় শিক্ষামন্ত্রী ড. আ…

    Continue reading
    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর টম্বলেনে (Tomblaine) একটি বেসামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ রোববার (২৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো…

    Continue reading

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

    উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

    ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

    ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

    ‘টয় স্টোরি ৫’র দাপটেও একদিনে ২২১ কোটি টাকা আয় করলো ‘সুপারগার্ল’

    ‘টয় স্টোরি ৫’র দাপটেও একদিনে ২২১ কোটি টাকা আয় করলো ‘সুপারগার্ল’

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

    মালদ্বীপে মদসহ দুই বাংলাদেশি আটক

    মালদ্বীপে মদসহ দুই বাংলাদেশি আটক

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা