‘মোদী আমার বন্ধু’ বলেই ভারতের ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ভারতের ওপর ২৬ শতাংশ ‘পাল্টা শুল্ক’ আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিষয়টিকে ‘ধাক্কা’ নয়, ‘মিশ্র প্রতিক্রিয়া’ হিসেবে দেখছে ভারত, এমনটাই জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভারতের এক শীর্ষ সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন ঘোষিত শুল্কের প্রভাব পর্যালোচনা করছে বাণিজ্য মন্ত্রণালয়। ট্রাম্প প্রশাসন ৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ভারতীয় পণ্যের ওপর ১০ শতাংশ সর্বজনীন শুল্ক আরোপ করতে যাচ্ছে, যা ১০ এপ্রিল থেকে আরও ১৬ শতাংশ বাড়বে।

ওই কর্মকর্তা বলেন, ঘোষিত শুল্কের প্রভাব বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করতে সক্ষম দেশগুলোর জন্য শুল্কছাড় দেওয়ারও সুযোগ রয়েছে।

বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্র একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যার প্রথম ধাপ এ বছর সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ট্রাম্প ভারতে উচ্চ শুল্কহারের কথা উল্লেখ করে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি জানান, ভারত ৫২ শতাংশ শুল্ক আরোপ করলেও যুক্তরাষ্ট্র কেবল ২৬ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করছে।

বুধবার হোয়াইট হাউজের রোজ গার্ডেন থেকে ট্রাম্প বলেন, এটি আমাদের মুক্তির দিন, বহু প্রতীক্ষিত মুহূর্ত। ২ এপ্রিল ২০২৫ চির স্মরণীয় দিন হয়ে থাকবে—এই দিনেই আমেরিকার শিল্প পুনর্জন্ম লাভ করেছে, আমেরিকার ভবিষ্যৎ পুনরুদ্ধার হয়েছে এবং আমরা আবারও আমেরিকাকে ধনী করার যাত্রা শুরু করেছি। আমরা আমেরিকাকে ধনী, ভালো ও সমৃদ্ধ করবো।

এ ঘোষণার সময় ট্রাম্প বিভিন্ন দেশের শুল্ক নীতির একটি চার্ট প্রদর্শন করেন, যেখানে ভারত, চীন, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের শুল্কহার দেখানো হয়। তিনি বলেন, ভারত খুবই কঠিন… খুবই কঠিন। প্রধানমন্ত্রী (মোদী) মাত্রই চলে গেছেন। তিনি আমার দারুণ বন্ধু। কিন্তু আমি বলেছি, আপনি আমার বন্ধু হতে পারেন, কিন্তু আমাদের সঙ্গে ন্যায্য আচরণ করছেন না। তারা আমাদের ওপর ৫২ শতাংশ শুল্ক বসায়।

ট্রাম্পের এ ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে