এক যুগ পর একসঙ্গে শাকিব-জয়া

দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। গত ঈদে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসও লক্ষ্য করা যাচ্ছে।

দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বড়পর্দায় না থাকলেও ওটিটি মাধ্যমে তার অভিষেক ঘটেছে এই ঈদে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ নামে একটি সিনেমায় দেখা গিয়েছিল এ দুই তারকাকে। এরপর আর একসঙ্গে কাজ করেননি তারা। দীর্ঘ এক যুগ পর আবারও পর্দা ভাগাভাগি করছেন এ দুই তারকাশিল্পী।

‘তান্ডব’ নামে নতুন একটি সিনেমায় দেখা যাবে তাদের। পরিচালনা করছেন রায়হান রাফি। ঈদের আগে সিনেমাটির শুটিংয়েও অংশ নিয়েছেন তারা। তবে এ সিনেমায় শাকিবের বিপরীতে জয়া অভিনয় না করলেও, তিনি সিনেমার প্রধান একটি নারী চরিত্রে থাকছেন, এমনটাই জানা গেছে। এক যুগ পর পর্দায় দর্শক আবারও দেখবেন শাকিব-জয়ার রসায়ন। নির্মাতা সুত্রে জানা যায়, সিনেমাটি ঈদুল আযহায় মুক্তির লক্ষ্যেই নির্মিত হতে যাচ্ছে।

এদিকে একসঙ্গে খুব বেশি কাজ না করলেও জয়া আহসান ও শাকিব খান দুজনেই এককভাবে ব্যস্ত ছিলেন কাজ নিয়ে। জয়া আহসান ঢাকার পাশাপাশি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেন। সেখানকার সিনেমা নিয়ে তার ব্যস্ততা চোখে পড়ার মতো। দেশের প্রেক্ষাগৃহে গত বছর মুক্তি পেয়েছিল তার দুটি সিনেমা। এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তার অভিনীত সিরিজ ‘জিম্মি’। এটি নির্মাণ করছেন আশফাক নিপুন। এ সিরিজ দিয়েই প্রথমবার প্রধান চরিত্র দিয়ে ওটিটিতে যাত্রা শুরু করলেন এ অভিনেত্রী। সব মিলিয়ে দারুন সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।

এদিকে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানও আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে সময় পার করছেন। বর্তমানে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একমাত্র ব্যস্ত নায়ক তিনি। তাই তাকে নিয়েই আলোচনা-সমালোচনাও হয় বেশি। গত বছর তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো নিয়ে প্রশংসার পাশাপাশি প্রচুর সমালোচনা মাথা সইতে হয়েছে এ অভিনেতাকে। তবে এ নায়ক অনেকটা ঈদকেন্দ্রিক হয়ে গেছেন। গত বছর ঈদ ছাড়া তার অভিনীত ‘দরদ’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও সেটি সাফল্য পায়নি। সম্প্রতি ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব অভিনীত দুটো সিনেমা ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’। সিনেমাদুটো নিয়ে নিজের সঙ্গেই নিজেকে লড়াই করতে হচ্ছে এ অভিনেতাকে। দুটো সিনেমাতেই তিনি সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন বিদেশি নায়িকা, যা গত কয়েকবছর ধরেই তার সিনেমায় দেখা যাচ্ছে। শাকিব এখন বিদেশি নায়িকাতেই মজেছেন এমন কথাও শোনা যায় মিডিয়া পাড়ায়। এবার তাই সিদ্ধান্ত বদলে ফের দেশের নায়িকাকেই মন দিলেন এ অভিনেতা। দেশের নায়িকাদের সঙ্গে শুরু করলেন ‘তান্ডব’।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে