সিনেপ্লেক্স থেকে নামানো হয়েছে শাকিবের ‘অন্তরাত্মা’

এবার ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। এর মধ্যে সবশেষ যুক্ত হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’। এটি নিয়ে সেভাবে তেমন কোনো প্রচারণা লক্ষ্য করা যায়নি। শাকিব খানসহ সিনেমাটির অন্য তারকাদেরও এটি নিয়ে সেভাবে প্রচারণা করতে দেখা যায়নি। তারপরও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সে এখন সিনেমাটি কোনো প্রদর্শনী নেই।

আজ (২ এপ্রিল) সকালে জানা গেল, মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’। ঈদ ঘিরে দুটি সিনেমার প্রযোজক অনেক প্রত্যাশা করেছিলেন। কিন্তু শাকিব–ভক্তরা বেছে নিয়েছেন বড় বাজেটের ‘বরবাদ’, অন্যদিকে ব্যবসায়িকভাবে সফল হতে পারছে না ‘অন্তরাত্মা’। মুক্তির দ্বিতীয় দিনে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয় সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনেও আশানুরূপ ব্যবসা করতে পারছে না শাকিবের সিনেমাটি।

মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ওয়াজেদ আলী নির্মিত ‘অন্তরাত্মা’। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় এটি। তবে দর্শকদের সাড়া না পাওয়ায় নির্ধারিত দিনের একদিন আগেই নামিয়ে দেওয়া হয়েছে ‘অন্তরাত্ম’।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। ‘‘অন্তরাত্মা”নেমে যাওয়ায় বাকি সিনেমার শো বেড়েছে।’ এ তালিকায় আছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি, প্রদর্শনী বেড়েছে এ সিনেমার।

  • Related Posts

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    বলিউড অভিনেতা অক্ষয় কুমার শুধু অ্যাকশন নয়, কমেডি ঘরানার সিনেমাতেও সমান জনপ্রিয়। আর নির্মাতা প্রিয়দর্শনের সঙ্গে তার জুটি মানেই বক্স অফিসে বাড়তি প্রত্যাশা। সেই সফল জুটি আবারও ফিরেছে বড় পর্দায়…

    Continue reading
    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এখনো নিখোঁজ থাকা নাহিদা সুলতানা বৃষ্টির ভাই জানিয়েছেন যে তার বোন জীবিত নেই। মার্কিন পুলিশ এ তথ্য জানিয়েছে। এর আগে নিখোঁজ অপর শিক্ষার্থী জামিল…

    Continue reading

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা