‘ব্যাট ম্যান’ খ্যাত হলিউড অভিনেতা মারা গেছেন

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন ‘ব্যাট ম্যান’ খ্যাত হলিউড অভিনেতা ভ্যাল কিলমার। তিনি কণ্ঠনালির ক্যানসারে আক্রান্ত ছিলেন। সেই সঙ্গে তার নিউমোনিয়াও ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ভ্যাল কিলমারের মেয়ে মার্সিডিজ কিলমার গণমাধ্যমকে জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তার বাবা।

অভিনেতা ভ্যাল কিলমারের বিখ্যাত সিনেমার মধ্যে ‘ব্যাটম্যান ফরএভার’ ও ‘দ্য ডোরস’ সাড়া ফেলে দিয়েছিল হলিউডে। ১৯৫৯ সালে লস অ্যাঞ্জেলসে জন্মগ্রগণ করেন এ অভিনেতা। মাত্র ১৫ বছর বয়সে অভিনেতা তার ভাই ওয়েসলেকে হারান। পরে একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বেঁচে থাকলে তার ভাই প্রথম সারির চলচ্চিত্র নির্মাতা হতেন।

১৯৬৮ সালে ভ্যাল ‘আইসম্যান’ সিনেমার মাধ্যমে পরিচিতি লাভ করেন। এ সিনেমায় তিনি বিমানচালকের ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৮৬ সালে টম ক্রুসের সঙ্গে পর্দা ভাগ করেন ‘টপ গান’ সিনেমায়। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একে একে তার ঝুলিতে জমা হয়েছে ‘হিট’, ‘দ্য আইল্যান্ড অফ ডক্টর মোরেউ’, ‘দ্য সেন্ট’র মতো সিনেমা। ১৯৮৮ সালে কিলমার বিয়ে করেন ব্রিটিশ অভিনেত্রী জোয়ানে হোলিকে। ১৯৯৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

ভ্যাল কিলমারের ২০১৫ সালে কণ্ঠনালিতে ক্যানসার ধরা পড়ে। ২০২১ সালের জুলাইয়ে তার জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভ্যাল’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়েছিল। সেই সময় ব্রিদিং টিউব (শ্বাস নেওয়ার বিশেষ যন্ত্র) নিয়ে প্রিমিয়ারে যোগ দিতে দেখা গিয়েছিল সদ্যপ্রয়াত এ হলিউড অভিনেতাকে।

  • Related Posts

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    বাংলাদেশ নারী দল সিরিজের শুরুটা করেছিল ৩ উইকেটের জয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কার নারী দল ৪ উইকেটে ম্যাচ জিতে নিয়ে। সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য…

    Continue reading
    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    বলিউড অভিনেতা অক্ষয় কুমার শুধু অ্যাকশন নয়, কমেডি ঘরানার সিনেমাতেও সমান জনপ্রিয়। আর নির্মাতা প্রিয়দর্শনের সঙ্গে তার জুটি মানেই বক্স অফিসে বাড়তি প্রত্যাশা। সেই সফল জুটি আবারও ফিরেছে বড় পর্দায়…

    Continue reading

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১