মালয়েশিয়ায় গ্যাসের পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬৩

মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোনাস পরিচালিত একটি গ্যাস পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত অন্তত ৬৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা ও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যের সুবাং জায়ার পুত্রা হাইটসের জালান পুত্রা হারমোনিতে আগুনের সূত্রপাত ঘটে। সেসময় বিশাল কমলা রঙের আগুন ও ধোঁয়ার কালো কুণ্ডলি দেখা যায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকা থেকে ১১২ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে পুড়ে যাওয়া ক্ষত ও শ্বাসকষ্টের কারণে ৬৩ জনকে সাইবারজায়া, সেরদাং ও পুত্রজায়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বার্নামার জানিয়েছে, সরকার দুটি স্থানীয় মসজিদে ত্রাণকেন্দ্র স্থাপন করেছে, যেখানে উদ্ধারকৃতদের আশ্রয় দেওয়া হচ্ছে।

সেলাঙ্গরের ডেপুটি পুলিশ প্রধান ডিসিপি মোহাম্মদ জাইনি আবু হাসান নিশ্চিত করেছেন যে উদ্ধারকৃত ও আহতরা তামান হারমোনি ও কাম্পুং কুয়ালা সুঙ্গাই বাহারুর বাসিন্দা। আরও অনেকে এখনো বাড়ির মধ্যে আটকা আছেন। তাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৩টা ৪০ মিনিট পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ১৯০টি বাড়ি, ১৪৮টি গাড়ি ও ১১টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকান্ডে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার (৩ মাইল) দূরে অবস্থানরত রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন যে বিকেলের দিকে আগুনের তীব্রতা কমে গেছে কিন্তু আগুনের শিখা ও ধোঁয়া এখনো দেখা যাচ্ছে। ঘটনাস্থলের দিকে অনেকগুলো অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে।

এদিকে, এক বিবৃতিতে পেট্রোনাস জানিয়েছে, পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। দমকল বিভাগ ৫০০ মিটার (১,৬৪০ ফুট) দীর্ঘ পাইপলাইনের ভালভ বন্ধ করে দিয়েছে। দেশে গ্যাস সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা