শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ঝরে গেলো ৪ প্রাণ

মাদারীপুরের শিবচরে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়েনের বাবু খাঁর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবচর উপজেলার কুতুবপুর এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার (২২), শরীয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯), একই জেলার জাজিরা উপজেলার জয়নগর এলাকার ইসকান খানের ছেলে অলি খান (২৪) এবং একই এলাকার মনজু সরদারের ছেলে রমজান মিয়া সরদার (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ি শিবচরের কুতুবপুর থেকে খালাতো ভাই হৃদয় ঢালীকে নিয়ে পদ্মা সেতুর কাছে ঘুরতে যাচ্ছিলেন মিঠুন তালুকদার। শিবচরের কুতুবপুর ইউনিয়েনের বাবু খাঁর ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে বেপরোয়া আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিঠুন ও তার খালাতো ভাই হৃদয় মারা যান। আহত হন চারজন। তাদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অলি খান ও তার বন্ধু রমজান মিয়া মারা যান।

পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শরীয়তপুরের জাজিরা এলাকার তিনজন ও শিবচরের একজন বলে জানতে পেরেছি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মোট চারজন মারা গেছেন। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি