মাছ, মাংস, চিনি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে ভারতের যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতি

ভারতসহ বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা। এই শুল্ক যদি শেষ পর্যন্ত সত্যিই আরোপ হয়, তবে মারাত্মক ক্ষতির মুখে পড়বে ভারতের বিভিন্ন শিল্প।

২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত যুক্তরাষ্ট্র ছিল ভারতের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। ভারতের মোট বাণিজ্যের ১০ দশমিক ৭৩ শতাংশ, মোট রপ্তানির ১৮ শতাংশ এবং মোট আমদানির ৬ দশমিক ২২ শতাংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত।

 ভারতের চিংড়ি রপ্তানি কঠিন হয়ে পড়বে, ব্যয় বাড়বে ওষুধে, ক্ষতিগ্রস্ত হবে জুতার বাজার 

ভারত যুক্তরাষ্ট্রে ৩০টি খাতে পণ্য রপ্তানি করে, যার মধ্যে ছয়টি কৃষি ও ২৪টি শিল্পখাত। যদি খাতভিত্তিক শুল্ক আরোপ করা হয়, তবে বিভিন্ন পণ্য কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে তা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

একনজরে দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য ক্ষতির পরিমাণ-

> অ্যালকোহল, ওয়াইন ও স্পিরিট: এগুলোর ওপর ১২২ দশমিক ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি পাবে। যদিও এই খাতে ভারতের রপ্তানি মাত্র ১ দশমিক ৯২ কোটি ডলারের।

> দুগ্ধজাত পণ্য: ১৮১ দশমিক ৪৯ কোটি ডলারের রপ্তানি ৩৮ দশমিক ২৩ শতাংশ শুল্ক বৃদ্ধির ফলে মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে ভারতের ঘি, মাখন ও গুঁড়া দুধের দাম বেড়ে প্রতিযোগিতামূলক বাজার হারানোর আশঙ্কা তৈরি হবে।

> মাছ, মাংস ও প্রক্রিয়াজাত সামুদ্রিক খাদ্য: ২৫৮ কোটি ডলারের রপ্তানিতে ২৭ দশমিক ৮৩ শতাংশ শুল্ক বৃদ্ধির ফলে বড় ক্ষতি হবে, বিশেষ করে ভারতের চিংড়ি রপ্তানি কঠিন হয়ে পড়বে।

> জীবিত প্রাণী ও প্রাণিজ পণ্য: ১ দশমিক ০৩ কোটি ডলারের রপ্তানিতে ২৭ দশমিক ৭৫ শতাংশ শুল্ক বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

> প্রক্রিয়াজাত খাদ্য, চিনি ও কোকোয়া: ১০৩ কোটি ডলারের রপ্তানিতে ২৪ দশমিক ৯৯ শতাংশ শুল্ক বৃদ্ধি পেলে ভারতীয় স্ন্যাকস ও মিষ্টিজাতীয় পণ্য যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল হয়ে উঠবে।

> জুতা: ১৫ দশমিক ৫৬ শতাংশ শুল্ক বৃদ্ধির ফলে ভারতীয় জুতার বাজার ক্ষতিগ্রস্ত হবে।

> হীরা, সোনা ও রূপা: ১ হাজার ১৮৮ কোটি ডলারের রপ্তানিতে ১৩ দশমিক ৩২ শতাংশ শুল্ক বৃদ্ধির পেতে পারে। এর ফলে ভারতের গয়নার দাম বাড়বে এবং তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

> শিল্পপণ্য: ওষুধ খাতে ১০ দশমিক ৯০ শতাংশ শুল্ক বৃদ্ধির মুখে পড়বে, যা ভারতীয় জেনেরিক ও বিশেষায়িত ওষুধের ব্যয় বাড়িয়ে তুলবে।

> ভোজ্যতেল: ১০ দশমিক ৬৭ শতাংশ শুল্ক বৃদ্ধির ফলে ভারতের নারকেল ও সরিষার তেলের দাম বাড়বে।

> আকরিক, খনিজ, পেট্রোলিয়াম ও পোশাক খাত: এসব খাতে নতুন কোনো শুল্ক আরোপ করা হবে না।

বিশ্লেষকরা মনে করছেন, এসব শুল্কের ফলে ভারতের রপ্তানি বাজার সংকুচিত হতে পারে এবং কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজতে হতে পারে।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে