যুক্তরাষ্ট্রের মিশিগানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

যুক্তরাষ্ট্রের মিশিগানে মুসলমান জনগোষ্ঠীর বসবাসরত শহরগুলোর মসজিদে বাংলাদেশি আমেরিকানদের পরিচালিত প্রায় ২৫টি মসজিদ এবং অন্যান্য কমিউনিটির প্রায় শতাধিক মসজিদে ৩০ মার্চ (রোববার) সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের নামাজ আদায় করতে সকাল থেকেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। কয়েকটি মসজিদে নারীদেরকেও ঈদের নামাজ আদায় করতে দেখা যায়।


চাঁদ দেখা নিয়ে কয়েকটি মসজিদ কমিটি দীর্ঘসূত্রতা করলেও রাত প্রায় ৩টায় ঈদের নামাজ আদায়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হলে একই দিনে সবগুলো মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

এবারের ঈদে মিশিগানের বাংলাদেশি আমেরিকান মুসলিমদের মাঝে একই দিনে ঈদ হওয়ায় বাড়তি আনন্দের মাত্রা যোগ হয়। চাঁদ রাতকে ঘিরে নারীরা মেহেদি উৎসবের আয়োজন করেন।

ডিট্রয়েট সিটির বায়তুল মোকাররম ও আল ফালাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা আহমেদ কাশেম ও মাওলানা আব্দুল লতিফ আজম এবং আল ইসলাহ ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা কুতুবুজ্জামান তফাদার ঈদের জামাত পরিচালনা করেন।

ডিট্রয়েট, হ্যামট্রামেক, ওয়ারেন সিটির বায়তুল মোকাররম, আল ফালাহ, আল ইহসান, আল ইসলাহ, মসজিদ দারুল কোরআান, ইসলামিক সেন্টার অব ওয়ারেন, মসজিদুন বুর দারুল উলুম ডেট্রয়েটসহ অধিকাংশ মসজিদে একের অধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসলিম উম্মাহসহ দেশবাসীর মঙ্গল কামানায় দোয়া করা হয়। নামাজ শেষে সৌহার্দ্য বৃদ্ধিতে মুসুল্লিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন।

  • Related Posts

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    রাজধানীর কাঁটাবনে ১৪ তলা একটি আবাসিক ভবনের ১২ তলার ফ্ল্যাটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুক্রবার (২৭ জুন) দিনগত রাত ১টা ৫ মিনিটে এই আগুনের সংবাদ…

    Continue reading
    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের…

    Continue reading

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    ঢাকার কাঁটাবনে বহুতল আবাসিক ভবনে আগুন

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    পবিত্র আশুরা আজ

    পবিত্র আশুরা আজ

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর