মিয়ানমারে ভূমিকম্পের ৬০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার

সময় যত গড়াচ্ছে, ততই দৃশ্যমান হচ্ছে মিয়ানমারে ভূমিকম্পের ভয়াবহ চিত্র। তবে এত কিছুর মধ্যেও একটি স্বস্তির খবর পাওয়া গেছে। প্রায় ৬০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের ভেতর থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (৩০ মার্চ) সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবন থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। এদিকে, ধসে পড়া বহুতল ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

এই ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ১৭০০ পেরিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই সংখ্যা আরও বাড়বে। অন্যদিকে, ভোগান্তির শেষ নেই আহতদের। আহত অবস্থাতেই অনেকে ধ্বংসস্তূপ সরিয়ে প্রিয়জনদের খুঁজছেন। নিজের সবটুকু দিয়ে স্বজনদের জীবিত উদ্ধারের আশায় বুক বাঁধছেন।

জানা গেছে, উদ্ধারকর্মীর সংখ্যা সীমিত, আবার সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হলেও নেই পর্যাপ্ত সরঞ্জাম। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। এছাড়া বিদ্যুৎ ও পানির সংকট আর তীব্র গরমে পরিস্থিতি আরও করুণ হয়ে উঠেছে। তাছাড়া আফটারশকের আতঙ্কও কাটেনি। তাই ঘরছাড়া হাজারো মানুষ খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন।

মিয়ানমারের দুর্গতদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। স্থানীয় সংস্থাগুলোর মাধ্যমে ২০ লাখ ডলার সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রেড ক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ১০ কোটি ডলার তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে, যাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা পৌঁছে দেওয়া যায়।

এদিকে, ভূমিকম্পের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত থাইল্যান্ডও। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন ১৮ জন। তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা। উদ্ধারকাজ চলছে। দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও সংকট কতটা গভীর হতে পারে, তা বুঝতে আরও সময় লাগবে।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা