তিনবার গোল্ডেন গ্লোবজয়ী হলিউড তারকা মারা গেছেন

চলে গেলেন তিনবার গোল্ডেন গ্লোবজয়ী জনপ্রিয় হলিউড অভিনেতা রিচার্ড চেম্বারলেইন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। অভিনেতার মুখপাত্র হারলান বোল এক বিবৃতিতে বলেন, হাওয়াইতে স্ট্রোকের পর শারীরিক জটিলতায় রিচার্ড শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গোল্ডেন গ্লোব বিজয়ী চেম্বারলেইন বছরের পর বছর ধরে অনেক চরিত্রে অভিনয় করেছেন। তিনি একাধারে অভিনেতা, গায়ক, সৈনিক, চিত্রশিল্পী, লেখক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন। ১৯৬০ সালে ‘ডক্টর কিল্ডারে’নামের একটি ধারাবাহিকে একজন সুদর্শন তরুণ চিকিৎসকের ভূমিকায় অভিনয় করে তার হৃদয়স্পর্শী মর্যাদা প্রতিষ্ঠা করেন।

সিরিজটি ১৯৬১ থেকে ১৯৬৬ সালের মধ্যে এনবিসিতে সম্প্রচারিত হয়েছিল। ১৯৬৩ সালে চেম্বারলেইন ডক্টর কিল্ডার চরিত্রে অভিনয়ের জন্য সেরা পুরুষ টিভি তারকার জন্য গোল্ডেন গ্লোব জিতেছিলেন।

চেম্বারলেইনের চলচ্চিত্র ক্যারিয়ারও ছিল বেশ সমৃদ্ধ। ১৯৭০ সালে তিনি চার্লটন হেস্টন এবং জেসন রোবার্ডসের সঙ্গে ‘জুলিয়াস সিজার’ সিনেমায় অক্টাভিয়াস সিজারের চরিত্রে অভিনয় করেন এবং ১৯৭৩ সালে ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’ সিনেমায় রাকেল ওয়েলচ এবং অলিভার রিডের সঙ্গে অভিনয় করেন। ১৯৭৪ সালে তিনি অস্কারজয়ী ‘দ্য টাওয়ারিং ইনফার্নো’ সিনেমায় একটি ভূমিকা পালন করেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের মতে ১৯৮০ সালে চেম্বারলেইন ‘ধারাবাহিকের রাজা’ হিসেবেও পরিচিতি লাভ করেন। তিনি ১৯৮০ সালে ‘শোগুন’ এবং ১৯৮৩ সালে ‘দ্য থর্ন বার্ডস’ নামে দুটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন। প্রতিটিতেই তিনি গোল্ডেন গ্লোব অর্জন করেছিলেন। ১৯৯৬ সালে, তিনি ‘দ্য থর্ন বার্ডস: দ্য মিসিং ইয়ার্স’ টিভি সিনেমায় ফাদার রাল্ফ ডি ব্রিকাসার্টের ‘থর্ন বার্ডস’ ভূমিকায় পুনরায় অভিনয় করেছিলেন।

  • Related Posts

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

    চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে (স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিট) বেইজিং পৌঁছান তিনি। এসময় আনুষ্ঠানিক স্বাগত জানানোর…

    Continue reading
    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ছিল ব্যাপক মাত্রার এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু…

    Continue reading

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    এবার জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্প

    এবার জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্প

    টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার

    টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার

    কুনহার গোলে ব্যবধান ৩-০ করলো ব্রাজিল

    কুনহার গোলে ব্যবধান ৩-০ করলো ব্রাজিল

    শুটিং সেটে কর্মীর মৃত্যু, আইনি জটিলতায় সঞ্জয় লীলা বানসালি

    শুটিং সেটে কর্মীর মৃত্যু, আইনি জটিলতায় সঞ্জয় লীলা বানসালি

    শিক্ষা সফরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ৮ উপাচার্য, যৌথ গবেষণায় জোর

    শিক্ষা সফরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ৮ উপাচার্য, যৌথ গবেষণায় জোর

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট