রোমের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপন

মুসলিমদের বৃহৎ উৎসবের মধ্যে অন্যতম পবিত্র ঈদুল ফিতর। রোববার (৩০ মার্চ) আনন্দ উদ্দীপনায় রাজধানী রোমসহ বিভিন্ন স্থানে দিনটিকে উদযাপন করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারো রোমসহ আশপাশের এলাকায় ঈদের নামাজের একাধিক জামাত হয়। সকালে বাংলাদেশি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ভাঙা দেয়াল পার্কে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭টায়। সর্বশেষ জামাত স্থানীয় সময় সাড়ে ১০টায় শেষ হলে প্রবাসীরা যে, যার মতো গন্তব্যে চলে যায়।

টিএমসি মুসলিম সেন্টার, এমএমসি কমিউনিটি সেন্টার, মসজিদে কুবা, তরপিনাত্তারা জামে মসজিদের আয়োজনে পরপর পাঁচটি জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিম নাগরিকরা নামাজ আদায় করেন।

এতে এমএমসি কমিউনিটি সেন্টার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি ঈদের নামাজে ইমামতি করেন। এছাড়াও পিয়াচ্ছা ভিত্তোরিও, লারগো প্রেনেসতে একাধিক জামাতের ব্যবস্থা করা হয়। রোববার ঈদ হওয়ায় মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে।

এদিকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, এটিএম রকিবুল হক রোমের সেন্ট্রাল মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজ আদায় করেন। দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

হাসি খুশির মধ্য দিয়ে ইতালিতে ঈদুল ফিতর উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতিটি জামাতে মুসল্লিদের ঢল নামে। নামাজের স্থানগুলোতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়। এর ফলে প্রবাসী নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনে যেমন আনন্দ তেমন উৎফুল্লতা প্রবাসী বাংলাদেশিদের মাঝে। এর কারণ রোববার সরকারি ছুটির দিন ছিল। সেন্তেশেল্লেসহ রোমের অন্যান্য স্থানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে শান্তি কামনায় ইতালি, বাংলাদেশ, ফিলিস্তিনিসহ সমস্ত মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করা হয়।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা