চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার

দেশের আকাশে রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (৩১ মার্চ) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সন্ধ্যার পর পরই কক্সবাজার, নীলফামারীসহ দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার সংবাদ ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতি বিভাগে জানিয়ে দেওয়া হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিন জাগো নিউজকে বলেন, আজ সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এখান (কক্সবাজার) থেকে চাঁদ দেখা গেছে। আমরা চাঁদ দেখার সংবাদ ইসলামিক ফাউন্ডেশনকে জানিয়ে দিয়েছি।

পরে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন চাঁদ দেখার সংবাদ ও ঈদ উদযাপনের দিন ঘোষণা করেন।

এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান ২৯ দিনেই শেষ হল। হিজরি রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।

উপদেষ্টা সাংবাদিকদের জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

খালিদ হোসেন জানান, আমি এখানে (ঘোষণা দেওয়া পর্যন্ত) আসার আগ পর্যন্ত ১৪ জেলা থেকে চাঁদ দেখার সংবাদ আমাদের জানানো হয়েছে। আমরা কক্সবাজারের ডিসির সঙ্গে কথা বলেছি, তিনি নিজ চোখে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে চাঁদ দেখেছেন।

সভায় উপদেষ্টা জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

দীর্ঘ এক মাস রোজা রাখার পর দেশের মুসলমানদের এখন ঈদের আনন্দে মেতে উঠার অপেক্ষা। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার চাঁদপুর, সাতক্ষীরা, মাদারীপুর, সুনামগঞ্জ, পিরোজপুর, শরীয়তপুর, গাইবান্ধা, জামালপুর, পটুয়াখালী, ফরিদপুর, শেরপুরসহ দেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে ঈদ পালন করা হচ্ছে।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। তাই রাজধানী ইতোমধ্যে ফাঁকা হয়ে গেছে।

এবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে বরাবরের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা