কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে কুয়েতে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। স্থানীয়দের পাশাপাশি এই উদযাপনে সমানভাবে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।

রোববার (৩০ মার্চ) ভোর পাঁচটা ৫৬ মিনিটে কুয়েতজুড়ে একযোগে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। কুয়েত সিটিতে অবস্থিত জাতীয় গ্র্যান্ড মসজিদ আল কেবিরে দেশটির সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

আয়োজকদের তথ্য মতে, মসজিদ আল কবিরে নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১০ হাজার মুসল্লি এক সাথে ঈদের নামাজ আদায় করেছেন।

এবার কুয়েতের প্রায় ২২টি স্থানে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলায় খুতবা দেয়া হয়েছে। নামাজ পড়িয়েছেন বাংলাদেশি খতিব। 

এবার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কুয়েত সিটির ফুদাল্লা মসজিদ, ফারওয়ানিয়া ও হাসাবিয়ায়।
এছাড়া অফরা, আবদালি, মাহবুল্লাহ ও রিগাইসহ বাংলাদেশি অধ্যুষিত এলাকায় একাধিক মসজিদে ও উন্মুক্ত ময়দানে ঈদের জামাত আদায়ের সুযোগ পান প্রবাসীরা।

ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য ছিল চা কফি, পানি ও জুস। নিরাপত্তা ব্যবস্থাও ছিলো দৃশ্যমান। এমনকি অসুস্থদের জন্য প্রস্তুত ছিলো অ্যাম্বুলেন্স।

ঈদের নামাজ শেষে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের বাসভবন বাংলাদেশ হাউজে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত-এর সভাপতি ও সময় টিভির প্রতিনিধি  সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, সাধারন সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আহ জুবেদ, সিনিয়র সহ সভাপতি ও আর টিভির প্রতিনিধি মোঃ জালাল উদ্দীন ও সহ-সভাপতি ও মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা। 

আরও ছিলেন সাংগঠনিক সম্পাদক ও একাত্তর টিভির প্রতিনিধি সাদেক রিপন, নারী বিষয়ক সম্পাদক নাসরীন আক্তার মৌসুমী, কালবেলার প্রতিনিধি আবু বকর পাভেল, চ্যানেল ২৪ টিভির জিশান মাহমুদ, গাজী টিভির আলাল আহমদ, এটিএন বাংলার আহাদ আম্বিয়া খোকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। সাধারণ প্রবাসী বাংলাদেশিদের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রদূত। 

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা