৩০ মার্চ ঈদ উদযাপন করছে যেসব দেশ

দেশে দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মাসভর সিয়াম সাধনা শেষে ঈদের আনন্দে মেতেছে মুসলিম বিশ্বের একাংশ। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী একটি মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। মাস কতদিনে যাবে তা নির্ভর করে চাঁদ দেখার ওপর।

শনিবার (২৯ মার্চ) চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার দেশগুলো রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করছে।

একনজরে দেখে নেওয়া যাক ৩০ মার্চ ঈদ উদযাপন করছে কোন কোন দেশ-

সৌদি আরব

সৌদি আরব ২৯ মার্চ ঘোষণা দেয়, দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং ৩০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতের চাঁদ দেখা কমিটি নিশ্চিত করেছে, ২৯ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেছে, ফলে ৩০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির সরকারি ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি শাওয়াল ১ থেকে শাওয়াল ৩ পর্যন্ত থাকবে। এছাড়া আগের ঘোষণা অনুযায়ী, সম্ভাব্য ৩০ রমজানের দিনও (৩০ মার্চ) সরকারি ছুটি হিসেবে নির্ধারিত হয়েছে।

বাহরাইন

বাহরাইনের সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্স জানিয়েছে, দেশটিতে ৩০ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

এছাড়া নিম্নলিখিত দেশগুলোতেও শনিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর ৩০ মার্চ ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে:

– কুয়েত
– কাতার
– ইয়েমেন
– ফিলিস্তিন
– লেবানন
– সুদান
– সোমালিয়া
– জিবুতি
– তুরস্ক
– যুক্তরাজ্য

এদিকে, যেসব দেশে শনিবার চাঁদ দেখা যায়নি, সেখানে ঈদুল ফিতর এক দিন পরে, অর্থাৎ ৩১ মার্চ উদযাপিত হতে পারে।

  • Related Posts

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

    চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে (স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিট) বেইজিং পৌঁছান তিনি। এসময় আনুষ্ঠানিক স্বাগত জানানোর…

    Continue reading
    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ছিল ব্যাপক মাত্রার এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু…

    Continue reading

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    এবার জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্প

    এবার জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্প

    টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার

    টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার

    কুনহার গোলে ব্যবধান ৩-০ করলো ব্রাজিল

    কুনহার গোলে ব্যবধান ৩-০ করলো ব্রাজিল

    শুটিং সেটে কর্মীর মৃত্যু, আইনি জটিলতায় সঞ্জয় লীলা বানসালি

    শুটিং সেটে কর্মীর মৃত্যু, আইনি জটিলতায় সঞ্জয় লীলা বানসালি

    শিক্ষা সফরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ৮ উপাচার্য, যৌথ গবেষণায় জোর

    শিক্ষা সফরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ৮ উপাচার্য, যৌথ গবেষণায় জোর

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট