গাজায় ঈদের দিনও ইসরায়েলি হামলা, নিহত ৫ শিশুসহ ৯ ফিলিস্তিনি

সারা বিশ্ব যখন ঈদুল ফিতরের আনন্দে মাতোয়ারা, তখন গাজার আকাশে বোমার গর্জন, বাতাসে কান্নার শব্দ। দখলদার ইসরায়েলের হামলা থেকে মুক্তি মিলছে না ঈদের দিনও। রোববার (৩০ মার্চ) ঈদের সকালে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ শিশুসহ অন্তত নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ঈদের দিনে যেখানে মুসলিমদের ঘরে ঘরে উৎসবের আমেজ থাকার কথা, সেখানে গাজার শিশুদের শরীরে নতুন পোশাকের বদলে জখমের চিহ্ন। অনাহার আর আতঙ্কে কাটছে তাদের দিন। ভোর থেকে দখলদার বাহিনীর বিমান ও কামানের গোলাবর্ষণে গাজার বিভিন্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

উৎসবের বদলে অনেকেই ছুটেছেন কবরস্থানে। নিহত স্বজনদের কবরে ফুল দিতে গিয়েও নিস্তার মেলেনি। পশ্চিম তীরের জেনিনে ঈদ উপলক্ষে কবর জিয়ারত করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। এতে শ্বাসকষ্টে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

গাজার মসজিদগুলোতেও ছিল শোকের ছায়া। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। নামাজের সময়ও শোনা গেছে ইসরায়েলি আগ্রাসনের আওয়াজ। এক ভিডিওতে দেখা যায়, নামাজ চলাকালে গুলির শব্দে কেঁপে উঠছে এলাকা।

গাজার আল-আকসা হাসপাতালের একটি মর্গে হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হয়েছেন এক সাংবাদিক। সেখানে এক ফিলিস্তিনি মা তার মেয়েকে নিয়ে এসেছেন বাবার শেষ বিদায় জানাতে। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন মেয়েটির বাবা।

গাজার এই অমানবিক পরিস্থিতির কোনো সমাধান এখনো দৃশ্যমান নয়। ঈদের দিনেও ফিলিস্তিনিরা প্রাণ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন।

  • Related Posts

    এবার জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্প

    বৃহস্পতিবার উত্তর জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা…

    Continue reading
    টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার

    ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক মেক্সিকো। এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে চেকিয়াকে।…

    Continue reading

    এবার জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্প

    এবার জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্প

    টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার

    টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার

    কুনহার গোলে ব্যবধান ৩-০ করলো ব্রাজিল

    কুনহার গোলে ব্যবধান ৩-০ করলো ব্রাজিল

    শুটিং সেটে কর্মীর মৃত্যু, আইনি জটিলতায় সঞ্জয় লীলা বানসালি

    শুটিং সেটে কর্মীর মৃত্যু, আইনি জটিলতায় সঞ্জয় লীলা বানসালি

    শিক্ষা সফরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ৮ উপাচার্য, যৌথ গবেষণায় জোর

    শিক্ষা সফরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ৮ উপাচার্য, যৌথ গবেষণায় জোর

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১০

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে আহত ১০

    ৩৯-এ পা মেসির: ফুটবলের ইতিহাস পূর্ণ করা যেন এক মহাকাব্য

    ৩৯-এ পা মেসির: ফুটবলের ইতিহাস পূর্ণ করা যেন এক মহাকাব্য