মালয়েশিয়ায় ঈদের ছুটিতে কঠোর নিরাপত্তা বলয়ে বিদেশি নাগরিকরা

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে কুয়ালালামপুরে বিদেশি নাগরিকদের আড্ডাস্থলের পাঁচটি প্রধান স্থানে নজরদারি বাড়াবে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা কুয়ালালামপুরের টুইন টাওয়ার, মসজিদ ইন্ডিয়া, কোতারায়া, জালান সিয়াং এবং বুকিত বিনতাং এই পাঁচটি স্থানে বিশেষ করে নজরদারিতে রাখা হবে।

তিনি আরও বলেন, এর মাধ্যমে বিদেশি নাগরিকরা যেন ইমিগ্রেশন আইন মেনে চলে এবং স্থানীয় নাগরিক ও বিদেশি পর্যটকরা যেন ঈদের মৌসুমে এই স্থানগুলোতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন।

অভিবাসন বিভাগের পরিচালক বলেন, যদিও ঈদের সময় বিদেশি নাগরিকরা এই স্থানগুলোতে ভিড় করে, তাদের সবাই কিন্তু অবৈধ অভিবাসী নয়। তাই, জনসাধারণের প্রতি অনুরোধ, তারা যেন সকল বিদেশি নাগরিককে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত না করে। কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগ সব সময় নাগরিকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, তাদের মধ্যে কিছু বৈধ কাগজপত্র নিয়ে ঈদের ছুটিতে ছুটি উপভোগ করতে আসে। তারা বন্ধু-বান্ধবের সাথে দেখা করতে, নিজ নিজ দেশের বন্ধুদের সাথে একত্রিত হতে এবং অন্যান্য কাজে এই সুযোগটি গ্রহণ করে। আমরা আশা করব জনসাধারণ এই বিষয়টিকে নেতিবাচকভাবে দেখবেন না।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত কুয়ালালামপুরে ১৫০টি অভিযান চালিয়েছে ইমিগ্রেশন বিভাগ। এসব অভিযানে বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড এবং ভিয়েতনামসহ মোট ১ হাজার ৯৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প