বলিভিয়ায় খনি দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু

বলিভিয়ায় একটি খনিতে ধসের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। বুধবার রাতে লা পাজ শহর থেকে ১৪৯ কিলোমিটর দূরের পশ্চিমাঞ্চলীয় লারেকাজা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশটির স্থানীয় পুলিশ কমান্ডার কর্নেল গুন্থার আগুডো বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগুডো বলেন, শিগগিরি এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

দেশটির খনির নীতি বিষয়ক উপমন্ত্রী মার্সেলো ব্যালেস্টেরোস এক সাক্ষাৎকারে বলেছেন, এমন ‍দুর্ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা অপরিহার্য।

এর আগে চলতি মাসের শুরুর দিকে দেশটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হন। এছাড়া আহত হন আরও অন্তত ৩৯ জন। দেশটির উয়ুনি ও কলচানি শহরের মধ্যে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

উয়ুনি হলো সলার ডে উয়ুনির প্রবেশদ্বার, যা জনপ্রিয় একটি পর্যটন স্থান ও বিশ্বের সবচেয়ে বড় লবণ সমভূমি। এর আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি।

পোতসি রাজ্য পুলিশের এক মুখপাত্র সে সময় সাংবাদিকদের জানান, দুটি বাসের চালকই বেঁচে আছেন। তবে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও আরেকজনকে ভর্তি করাতে হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। বেঁচে থাকা যাত্রীদের অনেকে দাবি করেন, দুর্ঘটনার পর বেঁচে থাকা দুই চালকের একজনকে তারা মদ্যপ অবস্থায় দেখেছেন।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে