মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে স্বাধীনতা দিবস উদযাপন

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে হাইকমিশনার মো. শামীম আহসান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

এসময় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভা হয়।

আলোচনার শুরুতে মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

হাইকমিশনার শামীম আহসান তার বক্তৃতায় ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ’২৪-এর জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

মহান স্বাধীনতা দিবসে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার বলেন, মহান মুক্তিযুদ্ধ যে আকাঙ্ক্ষা নিয়ে সংঘটিত হয়েছিল ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই আকাঙ্ক্ষার পূর্ণ রূপ দেওয়া হয়েছে। ’৭১ ও ’২৪-এর শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ রূপ দিতে তিনি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শামীম আহসান আরও বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ খাতে পরিবর্তনমূলক সংস্কার আনার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে বাংলাদেশ পুনর্গঠনে বদ্ধপরিকর। সরকারের নির্দেশনা অনুযায়ী হাইকমিশন আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে উল্লেখ করে হাইকমিশনার বলেন, শ্রমবাজারের পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রায় চার বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়ে থাকে। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহীম প্রধান উপদেষ্টাকে ফোন করে শুভেচ্ছা জানান এবং প্রথম সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফর করেন।

হাইকমিশনার আশা প্রকাশ করেন যে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসও নিকট ভবিষ্যতে মালয়েশিয়া সফর করবেন।

তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রবাসীবান্ধব এই সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের চাহিদা অনুযায়ী পাসপোর্ট-ভিসা, কনসুলার সেবা, কর্মসংস্থানসহ কল্যাণমূলক সব সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

আলোচনা সভায় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ক্ষমতা গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে আজ রোববার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সরকারি সফরে যাচ্ছেন তিনি। কুয়ালালামপুর সফর শেষ করে…

    Continue reading
    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান কোনো টোল বা শুল্ক আদায় করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই কৌশলগত জলপথে যদি…

    Continue reading

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    হরমুজে ইরান টোল বসাবে না, যুক্তরাষ্ট্র বসাতে পারে: ট্রাম্প

    ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৮

    ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১৮

    আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

    আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

    নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

    প্রথম দিনেই বাজিমাত করেছে ‘ককটেল ২’, ভাঙল পুরোনো রেকর্ড

    প্রথম দিনেই বাজিমাত করেছে ‘ককটেল ২’, ভাঙল পুরোনো রেকর্ড

    মালদ্বীপে বিশেষ অভিযানে ১২ প্রবাসী আটক

    মালদ্বীপে বিশেষ অভিযানে ১২ প্রবাসী আটক

    আওয়ামী লীগ পলিটিক্যাল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগ পলিটিক্যাল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

    পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা

    পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন ওবামা

    নারী-শিশুসহ ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিলো বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

    নারী-শিশুসহ ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধার মুখে ফেরত নিলো বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত