রিয়াল মাদ্রিদকে বিদায় করে সেমিতে আর্সেনাল

দুর্দান্ত কামব্যাক করলো আর্সেনালের নারী ফুটবলাররা। উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছিলো রিয়ালের নারী ফুটবল দল। ফিরতি লেগে আর্সেনালের সামনে ছিল রীতিমত অসাধ্য সাধন করার চ্যালেঞ্জ। সেমিতে উঠতে হলে রিয়াল মাদ্রিদের নারী ফুটবল দলকে অন্তত তিন গোলের ব্যবধানে হারাতে হবে আর্সেনালকে।

এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে সেই অসাধ্য সাধনের কাজটিই করেছে আর্সেনালের নারীরা। সফরকারী রিয়াল মাদ্রিদকে প্রয়োজনীয় ৩ গোলের ব্যবধানেই হারিয়েছে গানাররা। রিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে ফিরতি লেগে। দুই লেগ মিলে রিয়ালের বিপক্ষে ৩-২ গোলের জয়ে সেমিফাইনালে নাম লিখলো আর্সেনাল।

আর্সেনালের হয়ে জোড়া গোল করেন অ্যালেসিয়া রুসো। অন্যটি করেন মারিওনা ক্যালাডেন্টি। মূলত দ্বিতীয়ার্ধের শুরুর ১৫ মিনিটেই রিয়ালের সর্বনাশ করে ছাড়ে আর্সেনাল। ৪৬ মিনিটে প্রথম গোল করেন অ্যালেসিয়া রুশো। ৪৯ মিনিটে মারিওনার গোলে ব্যবধান ২-০ করে ফেলে আর্সেনাল। এরপর অ্যালেশিয়া রুশো নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ৫৯ মিনিটে।

সেমিফাইনালে আর্সেনাল মুখোমুখি হবে আট বারের নারী চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসী ক্লাব লিওঁর। যারা একই রাতে তারা ৪-১ গোলে বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়ে নাম লিখেছে সেমিফাইনালে।

ম্যাচ শেষে আর্সেনালের ফুটবলার জোড়া গোলদাতা অ্যালেসিয়া রুশো বলেন, ‘অসাধারণ এক ম্যাচ ছিল এটা। এখনও আমার কাছে কিছুটা অবাস্তব মনে হচ্ছে। আমি এখনও এটাকে গভীরভাবে অনুভব করতে দেইনি।’

রুশো আরও বলেন, ‘সারা সপ্তাহ ধরে আমাদের অনেক বিশ্বাস ছিল, আমরা জানতাম আমরা কী করতে চাই এবং দল হিসেবে আমরা কী করতে সক্ষম এবং আজ (বুধবার) রাতে আমরা তা করেছি।’

ফরাসী ক্লাব লিওঁ নারী চ্যাম্পিয়ন্স লিগে বেশ শক্তিশালী। তাদের অতীত পরিসংখ্যান তাই বলে। বুধবার রাতেও বায়ার্নের মত দলের বিপক্ষে দুর্দান্ত খেলেছে তারা। হারিয়েছে ৪-১ গোলের ব্যবধানে।

৩৩ মিনিটে ক্লারা বুল গোল করে প্রথমে বায়ার্নকে লিড এনে দিয়েছিলেন; কিন্তু ভুলটা মনে হয় তখন তারা করেছে। তাতিয়ে দিয়েছে লিওঁকে। দ্বিতীয়ার্থে সেই তেতে থাকার সুফল দেখিয়েছে তারা।

৪৬তম মিনিটে গোল শোধ করেন মেলচি ডোমুরানি। ৫৪ মিনিটে দ্বিতীয় গোল করেন কে দিয়ানি। এরপর ৬০ মিনিটে তৃতীয় গোল আসে তাবিথা চুইঙ্গা এবং ৯০+৪ মিনিটে গোল করেন হেগেরবার্গ।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে