৬ বছর সম্পর্কে ছিলাম, পরিবার চেয়েছিল আমরা বিয়ে করি: স্বস্তিকা

টানা ৬ বছর সম্পর্কে ছিলেন কলকাতার জনপ্রিয় তারকা জুটি জিৎ-স্বস্তিকা। সম্পর্ক ভাঙার পরও কেউ কাউকে নিয়ে কখনও কটু কথা বলেননি। সম্মান দেখিয়েছেন দুজন দুজনের প্রতি। তবে এখনও সেই পুরানো দিনের স্মৃতি মনে পড়ে স্বস্তিকার কারণ তার পরিবার চেয়েছিল জিতের সঙ্গে সম্পর্কটা স্থায়ী করতে।

দীর্ঘ ৪ বছর কাজের সুবাদে তারা একে অন্যের প্রেমে পড়েন। ৬টা বছর একসঙ্গে থেকে সম্পর্কে ইতি টানেন তারা। তারকা জুটির কাজ দর্শক জনপ্রিয়তা পেয়েছিল বেশ। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত তারা অনেক হিট ছবি উপহার দিয়েছেন।

দীর্ঘদিন পর গত বছর জিতের জন্মদিনে উইশ করতে গিয়ে সকলের সামনে অভিনেতার প্রতি ভালোবাসার কথা স্বীকার করেন অভিনেত্রী।

জানা যায়, স্বস্তিকার সংসার ভাঙার পর ‘মাস্তান’ ছবিতে কাজ করেছিলেন জিতের বিপরীতে। সেখানেই তাদের বন্ধুত্ব হয়। যা পরে প্রেমের পরিণতি পায়। পার্টি থেকে ছবির প্রচার, সব জায়গাতেই একসঙ্গে যেতেন। অভিনেত্রীর পরিবারের সঙ্গেও তার দারুণ সম্পর্ক ছিল।

যখন তারা আলাদা হয়ে যান, স্বস্তিকার পরিবারের লোকজন নাকি খুব একটা খুশি হননি। ইন দ্য রিং, ফিল্মফেয়ার বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, জিতের সঙ্গে বিচ্ছেদের পর তার বোন অজপা প্রচুর কান্নাকাটি করেছিল। শুধু তাই নয়, সম্পর্ক ভাঙার জন্য বোনকেই কাঠগড়ায় তুলেছিল।

খানিকটা মজার ছলেই জিতের সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়েও কথা বলেন স্বস্তিকা। তিনি জানান, মেয়ের সঙ্গে জিতের বন্ডিং ভাল ছিল। তারপর মেয়ে যত বড় হয়েছে, জিতের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মাকেই কথা শুনিয়েছে।

অভিনেত্রীর ভাষায়, ‘এখনও যে সম্পর্ক নিয়ে ওর অসুবিধা নেই, সেটা হলো জিতের সঙ্গে সম্পর্ক। ৬ বছর আমরা একসঙ্গে ছিলাম। আমার মেয়ে তো ওই সম্পর্ক নিয়ে আমাকেই দোষারোপ করে। বলে, আমিই নাকি সম্পর্ক শেষ করেছি। বলে ফেলে মাঝেমধ্যে, কী কারণে সম্পর্ক ভেঙেছে জানি না কিন্তু যাই হোক, এর জন্য আমি তোমাকে ক্ষমা করব না।’

অভিনেত্রী বলেন, ‘আমার মা-বোনও সবসময় ওর (জিতের) পক্ষই নিয়েছে। ওরা চেয়েছিল আমরা বিয়ে করি। আমার বোন তো কেঁদে ভাসিয়েছিল সম্পর্কটা ভেঙে যাওয়ার কথা শুনে। ও (মেয়ে অন্বেষা) জিতের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিল। যখন বড় হলো, ওর দাবি ছিল- জিৎ খুবই সুপুরুষ। মা তুমি এটা কী করলে।’

সম্পর্ক নিয়ে স্বস্তিকা বলেন, ‘আমার সিরিয়াস ৬টা সম্পর্ক ছিল। সেটাই মনে হয় ৬০০টা। কিন্তু আসলে সংখ্যা ৬টা।’

কী কারণে জিতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছিল, তা জানা যায়নি। পরেও কেউ এই বিষয় নিয়ে মুখ খোলেননি। জিত এই ঘটনার কয়েকবছর পর বিয়ে করেন। 

  • Related Posts

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরান যুদ্ধ ইস্যুতে সমর্থন না দেওয়ায় তাদের মিত্র দেশগুলোকে ‘শাস্তি’ দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ন্যাটো জোট থেকে স্পেনকে বহিষ্কার করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হাতে…

    Continue reading
    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উগ্র সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ গড়ে তুলেছে ইরান। বহিঃশত্রুর বিপক্ষে ইরানিদের এই জাতীয় ঐক্য এবং এর সামগ্রিক প্রভাবের প্রশংসা করেছেন দেশটির বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা…

    Continue reading

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প