অনলাইনে ধর্ম অবমাননাকর পোস্ট, পাকিস্তানে ৫ জনের মৃত্যুদণ্ড

পাকিস্তানের একটি আদালত অনলাইনে ধর্ম অবমাননাকর বিষয়বস্তু পোস্ট করার জন্য পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বুধবার (২৬ মার্চ) রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানে অনলাইনে ধর্ম অবমাননাকর মামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কারণ বিভিন্ন বেসরকারি নজরদারি গোষ্ঠী শত শত তরুণের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনছে।

লিগ্যাল কমিশন অন ব্লাসফেমি পাকিস্তানের একজন আইনজীবী বলেছেন, মহানবীর বিরুদ্ধে অবমাননাকর বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার জন্য পাঁচজন অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আইনজীবী রাও আবদুর রহিম বলেন, কোরআন অবমাননার অভিযোগে পৃথকভাবে সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজধানী ইসলামাবাদের পার্শ্ববর্তী গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে এই পাঁচজনকে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন আফগান ও চারজন পাকিস্তানি।

রাহিম বলেন, এই সাজা একই সঙ্গে কার্যকর হবে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে ধর্ম অবমাননাকর মন্তব্য অনেক গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। কারণ ভিত্তিহীন অভিযোগও জনরোষের জন্ম দিতে পারে ও গণপিটুনির মতো ঘটনা ঘটতে পারে।

দোষী সাব্যস্তদের উচ্চ আদালতে আপিল করার অধিকার রয়েছে বলেও জানানো হয়েছে।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে