শাকিবের নায়িকা সাবিলা, থাকছেন জয়া-নিশোও

অনেকটা গোপনেই ‘তাণ্ডব’ ছবির শুটিং শুরু করছেন শাকিব খান। তার জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রযোজনা। এমনটাই শোনা যাচ্ছে চারদিকে। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন শাকিব ও ছবির পরিচালক রায়হান রাফী।

এ সিনেমার ঘোষণার পর থেকেই চলছে আলোচনা। এতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা নিয়েও কৌতুহলের শেষ নেই ঢালিউডপ্রেমীদের। ঈদের পর তাদের নাম প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ‘তাণ্ডবে’ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এটিই হতে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা। সেইসঙ্গে এই ছবিতে বিশেষ একটি চরিত্রে চমক নিয়ে হাজির হবেন জয়া আহসান। এছাড়াও সিনেমাটিতে মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও উপস্থিত হবেন আফরান নিশো।

তবে এসব নিয়ে এখনো মুখ খুলছেন না শাকিব, রাফী বা এই সিনেমার সংশ্লিষ্ট কেউ। খবরগুলো ঢালিউডে ভাসছে কেবল গুঞ্জন হয়ে।

প্রসঙ্গত, জয়া আহসান অনেক আগেই শাকিব খানের সঙ্গে কাজ করেছেন। দুটি ছবিতে জুটি হয়েছেন তারা। রায়হান রাফীর সঙ্গেও ‘তুফান’ ছবিতে কাজ করেছেন শাকিব। তবে সাবিলার সঙ্গে প্রথমবার দেখা যাবে ঢালিউডের সুপারস্টারকে। তাই তার ভক্তরাও বেশ আগ্রহী এই জুটিকে নিয়ে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান