শ্রদ্ধা-ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করছে জাতি

৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন করছে জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

শহিদের চরণে ভালোবাসার ফুল দিয়েছেন প্রধান বিচারপতি, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপদেষ্টামণ্ডলী।

রক্তিম সূর্য স্বাধীন বাংলাদেশের বুকে। মনে করিয়ে দেয় ৫৪ বছর আগের ২৫ মার্চের বিভীষিকাময় কালরাত পার করে স্বাধীনতার প্রদীপ্ত উচ্চারণে বলিষ্ঠ জাতির কথা। বিশ্বের বুকে যাদের পরিচয় হার না মানা জাতি হিসেবে।

৭১ এর উত্তাল মার্চে স্বাধীনতা ছিনিয়ে আনতে মুক্তিযুদ্ধের সূচনা হয় এই দিনেই। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনা বীর সেনানীদের প্রতি ভোর ৫টা ৫০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এরপরই স্মৃতির মিনারে ভালোবাসার ফুল দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। পিনপতন নীরবতায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। সেনা, নৌ ও বিমানবাহিনীর চৌকস দল জানায় রাষ্ট্রীয় সালাম। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

 এরপর শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। 

শ্রদ্ধা জানান উপদেষ্টামণ্ডলী ও বিদেশি কূটনীতিকরাও। 

এরপরই স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। সর্বস্তরের মানুষের মিলনমেলায় পরিণত হয় ৮৪ একরের জাতীয় স্মৃতিসৌধ। ফুলে ফুলে ভরে ওঠে মূল বেদি।

 ৭১ এর বীর সেনানীদের উত্তরসূরি ২৪ এর ছাত্র জনতা রক্তের বিনিময়ে বিদায় ঘণ্টা বাজিয়েছে স্বৈরশাসকের। লাল সবুজের পতাকাকে দিয়েছে অনন্য উচ্চতা। তাইতো, শহিদদের চরণে ভালোবাসার ফুল দিতে আসা মানুষের প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। লাখো প্রাণের দামে কেনা স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই বীরদর্পে এগিয়ে যাবে লাল সবুজের পতাকা, প্রিয় বাংলাদেশ।

  • Related Posts

    মেসির পারফরম্যান্সে আমি বাকরুদ্ধ: স্কালোনি

    ২০১৮ সালের বিশ্বকাপের পর ভঙ্গুর আর্জেন্টিনা দলের দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। সেই দলকে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং সে বছর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়নও করেন। এরপর পুনরায় জেতান…

    Continue reading
    ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হার বাংলাদেশের

    ফুটবল বিশ্বকাপের ডামাডোলে ক্রিকেট ম্যাচে দর্শক হবে তো! বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের আগে বেশ আলোচনা হয়েছে এসব নিয়ে। তবে চট্টগ্রামের দর্শকরা হতাশ করেননি, বেশ ভালো সংখ্যায় গ্যালারিতে এসেছেন তারা। সকালে আর্জেন্টিনার…

    Continue reading

    মেসির পারফরম্যান্সে আমি বাকরুদ্ধ: স্কালোনি

    মেসির পারফরম্যান্সে আমি বাকরুদ্ধ: স্কালোনি

    ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হার বাংলাদেশের

    ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে হার বাংলাদেশের

    মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, নাঈম-নাদিয়ার উদযাপন ভাইরাল

    মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, নাঈম-নাদিয়ার উদযাপন ভাইরাল

    ইংলিশ চ্যানেলে অভিবাসীর ঢল

    ইংলিশ চ্যানেলে অভিবাসীর ঢল

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করলেন মেসি

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে: প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

    ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

    আবারও মেসির গোল, ব্যবধান বাড়ালো আর্জেন্টিনা

    আবারও মেসির গোল, ব্যবধান বাড়ালো আর্জেন্টিনা