মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ভিজিট পাস চালুর ঘোষণা

মালয়েশিয়ায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ভিজিট পাস সুবিধা চালু করা হচ্ছে। মঙ্গলবার (২৫ মার্চ) এ ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইবি দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন বিন ইসমাইল।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বিনিয়োগের সুযোগ আরও অবারিত করতে বিদেশি বিনিয়োগকারীদের বেশি সুযোগ-সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে দীর্ঘমেয়াদি ভিজিট পাস চালু করা হচ্ছে। 

বিবৃতি অনুসারে, এই ভিজিট পাসের ফলে বিদেশি বিনিয়োগকারীরা ছয় মাসের মাল্টিপল ভিসা দিয়ে মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন এবং প্রয়োজনে এটি আরও ছয় মাসের জন্য নবায়ন করতে পারবেন। যা বিনিয়োগকারীদের মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থান করে তাদের বিনিয়োগ কার্যক্রম আরও সহজ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিনিয়োগকারীদের মধ্বিযে যারা কোনো বিনিয়োগ সংস্থা বা সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তাদের সুবিধার্থে দীর্ঘমেয়াদি সোশ্যাল ভিজিট পাস চালু করা হয়েছে। তবে বিনিয়োগকারীদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে এবং কোনো ডিপেন্ডেন্ট পাসের অনুমতি থাকবে না।

গত ৬ মার্চ মালয়েশিয়ার সংসদে এক প্রশ্নোত্তর পর্বে সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, বিনিয়োগকারীদের এই ভিজিট পাস ইলেকট্রনিকভাবে ইস্যু করা হবে, যা বিনিয়োগকারীদের জন্য আরও সুবিধাজনক হবে। ভিজিট পাসের জন্য এক্সপ্যাটস গেটওয়ের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। যার ঠিকানা: https://xpatsgateway.com.my

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য ইমিগ্রেশন আবেদন প্রক্রিয়া সহজতর করবে। এছাড়া বিনিয়োগ সংস্থাগুলোর সহায়তা, পর্যালোচনা, অনুমোদন এবং এন্ড-টু-এন্ড প্রক্রিয়ার মাধ্যমে অনলাইনে ইনভেস্টর পাস মুদ্রণ করবে। 

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ