মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারীসহ ১৫ আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রাজৈর উপজেলার কালিবাড়ি বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বরিশালের বরগুনা থেকে চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ঢাকায় যাচ্ছিলো। পথে মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় এলে ঢাকার সায়দাবাদ থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চেয়ারম্যান পরিবহনটি উল্টে খাদে পড়ে যায়। এতে করে নারীসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন বরগুনার বেতাগি উপজেলার সুলতান মৃধার ছেলে হাফিজুল মৃধা (৩২), একই উপজেলার মো. আসাদের স্ত্রী শারমিন বেগম (২৬), একই উপজেলার মহর আলী খলিফার ছেলে মোতালেব (৫০), একই উপজেলার মো. আসাদ হোসেনের মেয়ে পপি আক্তার, একই উপজেলার মিরাজ হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম, মাদারীপুরের রাজৈর উপজেলার আব্দুল গফুরের ছেলে সোহেল ও একই উপজেলার শাখারপাড় গ্রামের মনির মোল্লার ছেলে রাব্বি মোল্লা প্রমুখ।

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট মো. ফরহাদ হোসেন বলেন, মেঘনা পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে