আড়াই ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাউজান ব্রিজের ওপর রেললাইন ভেঙে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল।

এ সময় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন শরৎনগর স্টেশনে ও রংপুরগামী রংপুর এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়ে।

রেললাইন মেরামত ও ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী (ডিএন-২) বীরবল মণ্ডল। তিনি জাগো নিউজকে জানান, ব্রিজের ওপর রেললাইনে ফাটল ধরে ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রেখে মেরামত করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান, রেললাইনের ওপর ট্রেনে লাইন ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। এখন স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, রেললাইন সার্বক্ষণিক পর্যবেক্ষণের কাজে নিয়োজিত একজন ওয়েম্যান ব্রিজের ওপর রেললাইন ভাঙা দেখে রেল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর রেললাইন মেরামত শেষে আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

  • Related Posts

    ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে

    ঢাকাসহ দেশের ১৫টি অঞ্চলে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের…

    Continue reading
    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস…

    Continue reading

    ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে

    ঝড়-বৃষ্টি হতে পারে দেশের ১৫ অঞ্চলে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে

    ইরানের সঙ্গে চুক্তি সই হয়ে গেছে, শিগগির বিস্তারিত প্রকাশ হবে: ট্রাম্প

    ইরানের সঙ্গে চুক্তি সই হয়ে গেছে, শিগগির বিস্তারিত প্রকাশ হবে: ট্রাম্প

    মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো ইসরায়েলের বন্ধুদেশ স্লোভাকিয়া

    মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো ইসরায়েলের বন্ধুদেশ স্লোভাকিয়া

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

    নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

    নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

    রহস্য ঘনীভূত, রাহুলের মৃত্যুর তদন্তে নামছে সিআইডি

    রহস্য ঘনীভূত, রাহুলের মৃত্যুর তদন্তে নামছে সিআইডি

    গ্রিসের গাভদোস উপকূলে ২৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

    গ্রিসের গাভদোস উপকূলে ২৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২

    যুক্তরাষ্ট্রে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১২