রান বন্যার ম্যাচে রাজস্থানকে উড়িয়ে দুর্দান্ত শুরু হায়দরাবাদের

জিততে হলে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডে ভাগ বসাতে হতো রাজস্থান রয়্যালসকে। সানরাইজার্স হায়দরাবাদকে পাল্টা আঘাতের চেষ্টা করলেও শেষ পর্যন্ত নতুন রেকর্ড গড়তে পারেনি রাজস্থান। রিয়ান পরাগের দলকে ৪৪ রানে হারিয়ে আইপিএল ২০২৫ আসরে শুভসূচনা করেছে প্যাট কামিন্সের হায়দরাবাদ।

রাজিব গান্ধী স্টেডিয়ামে আজ রোববার শুরুতেই রানের বন্যা বইয়ে দেয় স্বাগতিক হায়দরাবাদ। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ইশান কিশান ও হেনরিখ ক্লাসেনদের আগ্রাসী ব্যাটিংয়ে ৬ উইকেটে ২৮৬ রান তোলে কামিন্সের দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান তুলতে পারে ৬ উইকেটে ২৪২ রান।

এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট রান হয়েছে ৫২৮। যা আইপিএলের ইতিহাসে এক ম্যাচ দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০২৪ আসরে হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৫৪৯ রান হয়েছিল।

আজ রোববার টস হেরে ইশান কিশানের অপরাজিত ৪৭ বলে ১০৬ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ২৮৬ রান তোলে হায়দরাবাদ, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড।

এর আগে গত আসরে এ হায়দরাবাদই ৩ উইকেটে ২৮৭ রান তুলেছিল বেঙ্গালুরুর বিপক্ষে। অর্থাৎ নিজেদের গড়া আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ডটি আবার নিজেরাই ঝুঁকিতে ফেলে দিলো।

হেড ৩১ বলে ৬৭, ক্লাসেন ১৪ বলে ৩৪, নিতিশ কুমার রেড্ডি ১৫ বলে ৩০ রান করেন।

২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪ রানে দুই উইকেটে হারিয়ে ফেলে রাজস্থান। এরপর দলীয় ৫০ রানে পতন হয় তৃতীয় উইকেটের। চতুর্থ উইকেটে সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেলের ১০১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় রাজস্থান।

কিন্তু দলীয় ১৬১ রানের মাথায় স্যামসন ও জুরেল, দুজনই আউট হলে ফের বিপদে পড়ে রাজস্থান। এই বিপদ থেকে সেরে উঠতে পারেনি পরাগের দল। স্যামসন ৩৭ বলে ৬৬ আর জুরেল ৩৫ বলে ৭০ রান করেন।

শেষদিকে রাজস্থানের হয়ে লড়াই করেন শিমরন হেটমায়ার। তবে ক্যারিবিয়ান তারকার ২৩ বলে ৪২ রানের ইনিংস কোনো কাজে লাগেনি। শিবম দুবে ১১ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট নেন হার্শা প্যাটেল ও সিমারজিত সিং। রাজস্থানের হয়ে ৩ উইকেট শিকার করেন তুষার দেশপান্ডে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান