সোমালিয়ায় কেনিয়ান কার্গো বিমান বিধ্বস্ত, সবাই নিহত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছে কেনিয়া-নিবন্ধিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা পাঁচজনই নিহত হয়েছেন।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, বিমানটি শনিবার (২২ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৪ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। খবর বার্তা সংস্থা মেহের-এর।

সোমালিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এসসিএএ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, বিধ্বস্ত বিমানটি ছিল DHC-5D Buffalo মডেলের এবং এর নিবন্ধন নম্বর ছিল 5Y-RBA। এটি ছিল ট্রাইডেন্ট এভিয়েশন লিমিটেড পরিচালিত একটি কার্গো বিমান।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিমানটিতে পাঁচজন যাত্রী ছিলেন এবং সবাই নিহত হয়েছেন। বিমানটি ধোবলি থেকে উড্ডয়ন করে মোগাদিসুর আদেন আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল’।

সোমালিয়ার সরকারি সংস্থাগুলো ও অংশীদাররা ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চালাচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে চারজন কেনিয়ান নাগরিক ছিলেন।

বার্তা সংস্থা মেহেরে প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি ধোবলিতে অবস্থানকালে যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়। তবে তা পরে মেরামত করা হয়।

এসসিএএ জানিয়েছে, তারা এই দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করবে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। 

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স