প্রেসিডেন্ট প্যালেস পুনরুদ্ধার করলো সুদানের সেনাবাহিনী

রাজধানী খার্তুমে অবস্থিত প্রেসিডেন্ট প্যালেস পুনরুদ্ধার করেছে সুদানের সেনাবাহিনী। এ ঘটনার পরপরই সেনাবাহিনী ও এর সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।

গত বছরের সেপ্টেম্বরে সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বিদ্রোহের পর পাল্টা আক্রমণ করে সেনাবাহিনী। এখন প্রেসিডেন্ট প্যালেস পুনরুদ্ধারকে সেনাবাহিনীর প্রতীকী জয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জানা গেছে, সেনাবাহিনী এখন প্যালেসের চারপাশে আরএসএফ সদস্যদের খোঁজে অভিযান চালাচ্ছে।

তাছাড়া রাজধানী খার্তুমের কেন্দ্রের বিভিন্ন এলাকায় এখনো থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

সুদানের সেনাবাহিনী ও আরএসএফের এ সংঘাত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তীব্র হতে থাকা এই মানবিক সংকট এরই মধ্যে একাধিক এলাকায় দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।

সংঘাতে অংশ নেওয়া দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ আছে। আরএসএফ কোথাও কোথাও গণহত্যা চালিয়েছে বলেও অনেকে অভিযোগ করেছেন। উভয় পক্ষই তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছে।

ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া যুদ্ধে ২০২৩ সালের এপ্রিলে আধাসামরিক বাহিনী আরএসএফ প্রেসিডেন্ট প্রাসাদ ও খার্তুমের বেশিরভাগ অংশই দখলে নিয়ে নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনী একের পর এলাকার পুনর্দখলে নেয়।
সূত্র: আল-জাজিরা

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি