যমুনা সেতু পশ্চিম মহাসড়কে মাইক্রোবাস থামিয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ইট ছুড়ে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (১২ মার্চ) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ডাকাতদের সঙ্গে থাকা একটি রামদা, একটি হাঁসুয়া, একটি ডেগার, একটি লোহার রড, লুণ্ঠিত তিনটি মোবাইল ও ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর ৩ নম্বর গলি এলাকার হামিদুল ইসলামের ছেলে তুষার হোসেন (৩০), ১ নম্বর মিলগেট রায়পুর উত্তরপাড়া এলাকার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ অন্তর খান (২৯), কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকার সোলেমান মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম ওরফে কেতু ওরফে কেচু (৩৫) ও মানিক মণ্ডলের ছেলে আব্দুর রহিম মণ্ডল (৩৬)।

এরআগে রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসটি পৌঁছালে ডাকাতরা ইট ছুড়ে মারে। এতে চালক মাইক্রোবাস থামাতে বাধ্য হন। পরে ৭-৮ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। এসময় যাত্রীদের সঙ্গে থাকা সাতটি মোবাইলফোন ও নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।

এ ঘটনায় রাতেই যমুনা সেতু পশ্চিম থানায় মামলা করেন রাজশাহীর গোদাগাড়ী থানার মহিশালবাড়ী গ্রামের বাসিন্দা ড. মো. ওবায়দুল্লাহ। গ্রেফতারের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন