ইউক্রেনে মার্কিন সামরিক সরঞ্জাম পাঠানো পুনরায় শুরু

যুক্তরাষ্ট্র পোল্যান্ড দিয়ে ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠানো পুনরায় শুরু করেছে। পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাদোস্ল সিকোরস্কি এমনটি জানিয়েছেন।এর এক দিন আগেই ইউক্রেন জানায়, তারা ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।

পোলিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ হয়ে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম সরবরাহ পুনরায় শুরু হয়েছে এবং ইউক্রেনীয় সেনাবাহিনী ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট ব্যবস্থা কার্যকর রয়েছে।

এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী কয়েক দিনের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার বিষয়ে আশাবাদী। আর ওয়াশিংটনের কর্মকর্তারা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মস্কো সফরের প্রস্তুতি নিচ্ছেন।

সৌদি আরবে ইউক্রেনের সঙ্গে বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইউক্রেন যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। আর বল এখন রাশিয়ার কোর্টে।

আর ক্রেমলিন জানায়, তারা যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকের বিবৃতিগুলো পর্যালোচনা করছে এবং যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে মন্তব্যের আগে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ব্রিফিংয়ের অপেক্ষায় রয়েছে।

পুতিনের এক সাবেক উপদেষ্টা বিবিসিকে জানান, যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনকে দ্বিধায় ফেলেছে। বাইডেন ছিলেন পুতিনের একজন শত্রু, আর  ট্রাম্প হলেন প্রতিদ্বন্দ্বী।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। রাতভর হামলায় বন্দর শহর ওডেসায় চারজন এবং ক্রিভি রিহ-তে একজন নিহত হয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ।

আর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে বড় আকারের ড্রোন হামলায় অন্তত ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান আঞ্চলিক প্রধান সেরহি লিসাক।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত