তামিমের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, হ্যাটট্রিক জয় মোহামেডানের

হার দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) আসর শুরু করা মোহামেডান স্পোর্টিং ক্লাব পেয়েছে টানা তৃতীয় জয়ের দেখা। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিয়েছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল।

আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে মোহামেডান। আগে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ১৮৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে। জবাবে তামিমের সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ৩২.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স প্রথম ওভারেই উইকেট হারায়। এরপর আবু হায়দার রনি ও তাইজুল ইসলামের ঘূর্ণির সামনে পড়ে ৪৮.৪ ওভারে ১৮৮ রানের লক্ষ্য দিতে পারে তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ইমতিয়াজ হোসেন। এছাড়া বলার মতো রান পেয়েছেন কেবল আইচ মোল্লা (৩২)।

বল হাতে মোহামেডানের তাইজুল ৩১ রান খরচায় ৪ উইকেট নেন। এছাড়া আবু হায়দার ৩টি ও মেহেদী হাসান মিরাজের ঝুলিতে যায় ২টি উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই মিরাজের (২) উইকেট হারায় মোহামেডান। এরপর দ্বিতীয় উইকেটে ১৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ বের করে নেন তামিম ও মাহিদুল হাসান অঙ্কন। তামিম হাঁকিয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগের ম্যাচে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলা তামিম আজ ১০৫ রান করে অপরাজিত থাকেন। ৯৬ বলে ৪ ছক্কা ও ৯ চারে ইনিংসটি সাজিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। আর অঙ্কন ৯৬ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৭৫ রান করেন।  

এই ম্যাচ শেষে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে মোহামেডান। সমান পয়েন্ট শীর্ষে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জ ও দুইয়ে থাকা আবাহনী লিমিটেডেরও। তবে নেট রানরেটে এগিয়ে আছে তারা।  

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প