এএফসি চ্যাম্পিয়ন্স লিগ আল নাসরকে কোয়ার্টারে তুললেন রোনালদো-ডুরান

প্রথম পর্বে তেহরানে গিয়ে ইস্তেগলালের সঙ্গে গোলশূন্য ড্র করে এসেছিলো আল নাসর। যদিও ওই ম্যাচটা খেলতে তেহরান যাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ফিরতি পর্বে রিয়াদে ঠিকই খেললেন সিআর সেভেন এবং গোলও করলেন তিনি। সে সঙ্গে জোড়া গোল করলেন জন ডুরান।

রোনালদো এবং জন ডুরানের গোলে ঘরের মাঠে ইস্তিগলালকে ৩-০ ব্যবধানে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে সৌদি ক্লাব আল নাসর। দুই লেগ মিলে আল নাসরের জয় ৩-০ গোলেই।

অন্যদিকে দোহায় অনুষ্ঠিত এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে কাতারি ক্লাব আল সা’দ। দুই লেগ মিলিয়ে আল সা’দের জয় ৪-২ ব্যবধানে।

কোয়ার্টার ফাইনালসহ বাকি পর্বের খেলাগুলো কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায় আগামী ২৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত।

আল নাসর- ইস্তিগলাল ম্যাচের ৯ম মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন জন ডুরান। কলম্বিয়ান এই ফুটবলারকে ইস্তিগলাল গোলরক্ষক সাইয়েদ হোসেইন হোসেইনি নিজেই ২৫ গজ দুরে বল পাস দেন। বিষয়টা যে ভুলে হয়েছিল তা বলাই বাহুল্য। বল পেয়ে জন ডুরান হোসেইনির মাথারও পর দিয়ে বলটা জড়িয়ে দেন ইস্তিগলালের জালে।

২৭ মিনিটে সাদিও মানেকে বক্সের মধ্যেই ফাউল করেন ইস্তিগলালের মোহাম্মদ নিকনাফ। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক নিতে আসেন রোনালদো। দারুণ আত্মবিশ্বাসে শটটি নিলেন এবং জড়িয়ে দিলেন প্রতিপক্ষের জালে। এ নিয়ে ক্যারিয়ারে ৯২৭তম গোল হলো সিআর সেভেনের।

প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে (৪৫+১ মিনিটে) ইস্তিগলালকে আরও বিপদে ফেলে লাল কার্ড দেখেন দলটির ফুটবলার মেহরান আহমাদি। কনুই দিয়ে তিনি গুঁতা দেন মোহাম্মদ আর ফাতিলকে। রেফারি দ্বিতীয় হলুদ কার্ড সমান লাল কার্ড দেখিয়ে মেহরানকে মাঠ থেকে বের করে দেন।

ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন জন ডুরান। ম্যাচ শেষে আল নাসর স্ট্রাইকার সাদিও মানে বলেন, ‘আমি মনে করি, আমরা ভালো খেলেছি। অনেকগুলো সুযোগ তৈরি করেছি আমরা। যেখান থেকে তিনটি গোল করতে সক্ষম হয়েছি।’

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প