ইয়াশ-তটিনীর ‘বউয়ের বিয়ে’

ভিন্নধর্মী এক অসাধারণ গল্পে এবার দেখা যাবে ছোটপর্দার বর্তমান সময়ের সেরা জুটি ইয়াশ রোহান ও তটিনীকে। এই জুটিকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের একটি নাটক নির্মাণ করেছেন রুবেল হাসান। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দীন।

প্রচলিত গল্পের বাহিরে গিয়ে নির্মিত এই নাটকটি নির্মিত হয়েছে আসন্ন রোজ ঈদকে সামনে রেখে। নাটকটিতে ইয়াশ ও তটিনীকে দেখা যাবে নাজিম ও হেনা চরিত্রে। তারা দুইজন পাশাপাশি বাড়িতে থাকে। মফস্বল শহর। এ দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘বউয়ের বিয়ে’।

জানা গেছে, কামরুল ইসলামের সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে, এখন রয়েছে সম্পাদনার টেবিলে। এ নাটকে উঠে এসেছে মফস্সল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ ও প্রেমের গল্প।

‘বউয়ের বিয়ে’ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান গণমাধ্যমকে বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে খাঁটি রোমান্টিক কমেডি। সঙ্গে আছে ফ্যামিলি ড্রামা। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যে দুজন একে অপরের প্রেমে পড়েন। গোপনে বিয়েও করেন।

মূলত এরপরই শুরু হয় পারিবারিক মজার জটিলতা। নাটকটি দেখলে দর্শকদের পয়সা উসুল হবে, এটুকু কথা দিচ্ছি।’ হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন।

নাটকটি সিএভভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন