মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তেহাদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (১০ মার্চ) ঐতিহাসিক আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ‘মদীনাতুল বউস’ এর খেলার মাঠে আয়োজিত এ মাহফিল প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।

সংগঠনটির সভাপতি এস এম ফখরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। মাহফিলের সূচনালগ্নে আগত অতিথিদের স্বাগত জানিয়ে তিনি মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ইসলামের সুমহান আদর্শের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি ইসলামের সঠিক দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার গুরুত্বারোপ করেন।

ছয় শতাধিক শিক্ষার্থী ও অতিথির অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে উঠে। ইফতার মাহফিলে আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ মিশরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ, বিভিন্ন দেশের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

কুরআন তিলাওয়াত, রমজানের বিশেষ নাশিদ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া, বিশ্ব মুসলিম উম্মাহ ও বাংলাদেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের নিজ হাতে রান্না করা ঐতিহ্যবাহী ইফতার ও নৈশভোজে অতিথিদের আপ্যায়ন করা হয়। দেশীয় স্বাদের এ আয়োজন তাদের মাঝে এক অনন্য অনুভূতি তৈরি করে।

মিশরে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার লক্ষ্যে ইত্তেহাদের এই আয়োজন প্রশংসিত হয়েছে। সংগঠনের নেতা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প